1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বেলাবো প্রেসক্লাবে দোয়া, ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ নিকলীতে প্রতিহিংসার বলি সাংবাদিক, এসিল্যান্ডের ক্ষমতার অপব্যবহার সরিষাবাড়ীতে বাস মালিক-শ্রমিক সংঘর্ষ আহত- ৮ হোসেনপুরে অবৈধ মাটি কাটা ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা মারকাজুত তাক্বওয়ার দ্বিতীয় শাখা ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন উদ্বোধন ও ইফতার মাহফিল তাড়াইলে প্রিয়জনদের মাঝে এমদাদুল্লাহর ঈদ উপহার মধুপুরে রাবার বাগানের জমি উদ্ধার অভিযান তাড়াইলে ভূয়া দলিল, মাঠ রেকর্ড, পর্চা দিয়ে তুলে নিচ্ছে ব্যাংক ঋণ ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল কটিয়াদীতে ঈদকে সামনে রেখে ৪ হাজার ৫৩৯ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন
শিরোনাম

কুড়িগ্রামে পুলিশের উদ্যোগে কমলা গাছের চারা বিতরণ

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৩৫০ বার পড়েছে

সরকার অরুণ যদু,কুড়িগ্রাম প্রতিনিধি।।
“সবুজ করি কুড়িগ্রাম,এই প্রতিপাদ্য নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে জেলা পুলিশ।”

সোমবার কুড়িগ্রাম শিশু নিকেতন প্রাঙ্গনে শতাধিক কোমলমতি শিক্ষার্থীদের মাঝে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে একটি করে কমলা গাছের চারা বিতরন করা হয়। এ সময় পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম ও স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ জানায়,জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় গতবছর থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের দু’পাশে ফলস ও বনজ বৃক্ষের চারা লাগানো হয়। এরই ধারাবাহিকতায় শহর ও শহরতলীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসুচি পালন করা হচ্ছে।

শিশু নিকেতন স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র শিহাব বলে, অনেক সুন্দর একটা কমলা গাছের চারা পেলাম। বাসায় গিয়ে লাগাবো।

কাকন চৌধুরী নামের এক অভিভাবক বলেন, আজ শিশু নিকেতন স্কুলে ছাত্র ছাত্রীরা কমলা গাছের চারা পেলো। এসব চারা পেয়ে তারা অনেক আনন্দিত। এ গাছ আমাদের অনুপ্রেরণা যোগাবে।

শিশু নিকেতন স্কুলের প্রধান শিক্ষিকা প্রতিমা চৌধুরী বলেন,এটি অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। আমার স্কুলের শিক্ষার্থীদের মাঝে কমলা গাছের চারা বিতরণেে আয়োজন অনেক ভালো লাগলো।

সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, জেলায় যেন গাছপালা বেশি হয়ে সবুজের সমারোহ হয়। তাই জেলা পুলিশ বৃক্ষ রোপণ করে আসছে। এরই ধারাবাহিকতায় শিশু নিকেতন স্কুলে কমলা গাছের চারা বিতরণ করা হলো। জলবায়ুর বিরূপ প্রভাবে বৃক্ষ রোপণ কর্মসুচি অব্যাহত থাকবে জেলা পুলিশের।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST