1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস কুলিয়ারচরে ৫২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শহর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ভালুকায় পেট্রোল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে জরিমানা পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শিরোনাম
কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শহর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ভালুকায় পেট্রোল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে জরিমানা পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ভাটারা ৩ জনকে কুপিয়ে আহত-ভাঙচুর লুটপাটের অভিযোগ 

কিশোরগঞ্জে ১ জুন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

  • প্রকাশ কাল রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২৯৬ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক :

সারাদেশের ন্যায় ভিটামিন এ ক্যাপসুল শতভাগ নিশ্চিত করতে কিশোরগঞ্জের ২৯৩৪টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে।

শনিবার (০১ জুন) কিশোরগঞ্জে ৫লাখ ২১ হাজার ১০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৫৯ হাজার ৮৭৫ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৬১ হাজার ১৩৫ জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
আজ (২৬ মে) দুপুরে কিশোরগঞ্জের সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা সাংবাদিক অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়েছে।

অবহিত করন সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম।
কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার ইউনিয়ন ও পৌরসভার ৩৬৩টি ওয়ার্ডের মোট ২ হাজার ৯৩৪টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ জন্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী মিলে মোট ৫ হাজার ৮৬৮ জন দায়িত্ব পালন করবেন।
প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST