1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস কুলিয়ারচরে ৫২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শহর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ভালুকায় পেট্রোল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে জরিমানা পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শিরোনাম
কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শহর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ভালুকায় পেট্রোল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে জরিমানা পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ভাটারা ৩ জনকে কুপিয়ে আহত-ভাঙচুর লুটপাটের অভিযোগ 

গফরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত আহত- ১

  • প্রকাশ কাল বুধবার, ২২ মে, ২০২৪
  • ২০৯ বার পড়েছে

মকবুল হোসেন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষার্থী দুর্ঘটনায় আল মামুন রাব্বি (১৮)নামে নিহত হয়েছে ও গুরুতর আহত হয়েছে অপর মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী আরাফাত (১৮)।

আজ ২২শে মে বুধবার সকাল ১১ঃ০০ টায় গফরগাঁও-আমলীতলা সড়কের পুকুরিয়া বাজার সংলগ্ন ময়নার মোড় নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার দিন আজ বুধবার সকালে বাড়ি হতে রাব্বি ও তার বন্ধু আরাফাতের মোটরসাইকেল করে কোচিং ক্লাস করার উদ্দেশ্যে কলেজে যাওয়ার পথে গফরগাঁও- আমলীতলা সড়কে পুখুরিয়া বাজার সংলগ্ন ময়নারমোড় এলাকায় পিছন দিক থেকে আসা দ্রুতগামী একটি লড়ি গাড়ি মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে রাব্বি গুরুতর আঘাতপ্রাপ্ত হলে স্থানীয়রা উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অপর আরোহী কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রাব্বি গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের সান্দিয়াইন গ্রামের প্রবাসী চাঁন মিয়ার ছেলে। নিহত রাব্বি গফরগাঁও আলতাফ গ্রন্দাজ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। নিহত রাব্বি সালটিয়া ইউনিয়নের রৌহা নামাপাড়া গ্রামে মামার বাড়ি থেকে কলেজে পড়াশুনা করতো।অপর মোটরসাইকেল আরোহী আহত আরাফাত রৌহা নামাপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায় নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।এখনো কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানা যায়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST