1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী লাল-সবুজের পতাকার এক জীবন্ত মহাকাব্য; বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল
শিরোনাম
রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে আড়াই শতাধিক শিক্ষার্থী, ইউপি কার্যালয়ে চলছে পাঠদান লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী

অষ্টগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

  • প্রকাশ কাল বুধবার, ২২ মে, ২০২৪
  • ৮৪২ বার পড়েছে


অষ্টগ্রাম,(কিশোরগঞ্জ) প্রতিনিধি:
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হল অষ্টগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন। মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ৫৫ টি কেন্দ্রে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৩৬ হাজার ২৯৫ জন। সহকারী রিটার্নিং অফিসার স্বাক্ষরিত প্রাথমিক ফলাফল বার্তা প্রেরণ শিট অনুযায়ী নির্বাচনে প্রদত্ত ভোটের শতকরা হার ৪৭.৩৮% । সূত্র জানায়- চেয়ারম্যান পদে ৪২ হাজার ৫৫১ ভোট পেয়ে বিশাল ব্যবধানে ঘোড়া প্রতীকের প্রার্থী এ,এফ, মাশুক নাজিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি ও দুইবারের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম। কাপ-পিরিচ প্রতীকে তিনি পেয়েছেন ১৮ হাজার ৭০৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে আল আমিন সরকার ২১ হাজার ৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম,এ, আজিজ। মাইক প্রতীকে তিনি পেয়েছেন ১৬ হাজার ৫৩৩ ভোট । মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকে শেলী আক্তার ২৫ হাজার ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসিমা আক্তার কলস প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৩০৭ভোট।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST