1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কটিয়াদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া হোসেনপুরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএ’র স্মারকলিপি” সচেতনতাই পারে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে—বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ডিজিটাল বিচারের কাঠগড়ায় মানুষ: সিদ্ধান্ত প্রযুক্তির, জবাবদিহি কার? নিকলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ব্যবসায়ী-যুবদল নেতার পাল্টাপাল্টি মামলা কিশোরগঞ্জ ডেঙ্গুর দাপট, স্প্রে মেশিন হাতে মাঠে মেয়র প্রার্থী- শিপলু কুলিয়ারচরে জাতীয় কন্যা শিশু দিবস পালন
শিরোনাম

বাগমারায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান সান্টু, ভাইস চেয়ারম্যান শহীদ ও কোহিনুর

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৩১৩ বার পড়েছে

মোয়াজ্জেম হোসেন স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর বাগমারায় শান্তিপূর্ণ ভাবে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের ভোট গ্রহণ শেষ হয়। কোন প্রকার সহিংসতা ছাড়াই মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে একটানা ভোট গ্রহণ।

এদিকে বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে সাধারণ ভাইস চেয়ারম্যান পুরুষ পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থী না থাকায় শহিদুল ইসলাম শহীদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকায় দুই পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ভোট গ্রহণ শেষে বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে জাকিরুল ইসলাম সান্টু ৪৭ হাজার ৩২২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী আনারস প্রতীক নিয়ে আব্দুর রাজ্জাক সরকার ওরফে আর্ট বাবু পেয়েছেন ৪ হাজার  ৩২১ ভোট। সেই সাথে মোটরসাইকেল প্রতীকে নাসিমা আক্তার পেয়েছে ২ হাজার ৬৪ ভোট।

অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন। এরমধ্যে কলস প্রতীকে কহিনুর বানু ৪১ হাজার ৭২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী প্রজাপতি প্রতীক নিয়ে মমতাজ আক্তার বেবি পেয়েছেন ৫ হাজার ৪৪৭ ভোট এবং ফুটবল প্রতীক নিয়ে সহকারি অধ্যাপিকা শাহিনূর খাতুন পেয়েছেন ৪ হাজার ৫৬৮ ভোট।  

নিরুৎতাপ নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল কম। লাইনে দাঁড়ানো কোন ভোটার চোখে পড়েনি। সেই সাথে উপজেলা জুড়ে কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

বাগমারায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ভোটার ব্যতীত অন্যান্য সংগঠন বা দলের ভোটাররা কেন্দ্রে না যাওয়ায় ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।

উপজেলার ১৬ টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ১২২ টি কেন্দ্র্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বাগমারায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৯৭৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৫৮২ এবং মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৩৮৯ জন। এরমধ্যে ৩ জন রয়েছে তৃতীয় লিঙ্গের। তবে ১২২টি কেন্দ্রে ভোট বৈধ ভোট পড়েছে ৫৩ হাজার ৯০৭ টি। যার শতকরা হিসেবে ভোট পড়েছে ১৭.৩৩ ভাগ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST