1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কটিয়াদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া হোসেনপুরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএ’র স্মারকলিপি” সচেতনতাই পারে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে—বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ডিজিটাল বিচারের কাঠগড়ায় মানুষ: সিদ্ধান্ত প্রযুক্তির, জবাবদিহি কার? নিকলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ব্যবসায়ী-যুবদল নেতার পাল্টাপাল্টি মামলা কিশোরগঞ্জ ডেঙ্গুর দাপট, স্প্রে মেশিন হাতে মাঠে মেয়র প্রার্থী- শিপলু কুলিয়ারচরে জাতীয় কন্যা শিশু দিবস পালন
শিরোনাম

নিকলীতে রাত পোহালেই ভোট, সকল প্রস্তুতি সম্পন্ন

  • প্রকাশ কাল সোমবার, ২০ মে, ২০২৪
  • ৫০৫ বার পড়েছে

মোহাম্মদ খলিলুর রহমান,
রাত পোহালেই কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সোমবার (২০ মে) সারাদিনই উপজেলায় ৪৬টি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী। নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিমধ্যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। তাছাড়াও কোন প্রকার বিশৃঙ্খলা এড়াতে মাঠে থাকবে বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), আর্মড পুলিশ ব্যাটালিয়ন, আনসার ভিডিপি সহ গোয়েন্দা সংস্থার সদস্যরা।
এই দিকে শেষ মুহূর্তে নির্বাচনের মাঠ নিজের পক্ষে রাখতে মরিয়া প্রার্থীরা। তীব্র গরমকে উপেক্ষা করে ছুটছেন মানুষের দ্বারে দ্বারে। ক্রমেই উত্তাপ বাড়ছে নিকলী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণায়।
এবারের নিকলী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর সংখ্যা ৩ জন হলেও মূলত নির্বাচনী প্রচার প্রচারণায় অনেকটা এগিয়ে রয়েছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূঁইয়া জনি (মটর সাইকেল) ও শিল্পপতি মোকারম সরদার (আনারস), মোহাম্মদ সুমন (কাপ পিরিচ) প্রতীকে ।
এলাকার সাধারণ ভোটাররা মনে করেন, এবার এই দুইজনের মধ্যে হাড্ডাহাড্ডি ভোটের লড়াই হবে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন সহ মোট ১০ জন প্রার্থী নির্বাচনে অংশ নিবেন।

এতে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূঁইয়া জনি (মটর সাইকেল) ও শিল্পপতি মোকারম সরদার (আনারস) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ নেতা (তালা), রফিকুল ইসলাম (উড়োজাহাজ),তাহের আলী (টিউবওয়েল), কাউসারুল আলম (চশমা) প্রতীকে নির্বাচন করবে ।

মহিলা ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে নির্বাচন করবেন জেসমিন আরা (হাঁস), সুমাইয়া শিমু (ফুটবল), রৌশন আক্তার (কলস)

২য় দফার এই নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ ২১ মে সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই উপজেলা ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত । এই উপজেলায় মোট ভোটার রয়েছে ১ লক্ষ ২০ হাজার জন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST