1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস কুলিয়ারচরে ৫২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শহর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ভালুকায় পেট্রোল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে জরিমানা পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শিরোনাম
কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শহর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ভালুকায় পেট্রোল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে জরিমানা পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ভাটারা ৩ জনকে কুপিয়ে আহত-ভাঙচুর লুটপাটের অভিযোগ 

শেষ হলো প্রচার প্রচারণা,এখন ভোটের অপেক্ষা

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২০৩ বার পড়েছে

আবু হানিফ পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি :আগামী ৮ মে বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচন।সোমবার (৬ এপ্রিল) ছিল প্রচার-প্রচারণার শেষ দিন।প্রচার-প্রচারণার শেষ দিন বিকালে পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে জনসংযোগ ও পথসভা করেন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম রেনু।ভোটারের উদ্দেশ্যে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন “আমাকে থামানোর জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে,আপনারা পাশে থাকলে সকল বাধা অতিক্রম করে আবার চেয়ারম্যান নির্বাচিত হব।এ সময় তিনি হাজার হাজার জনতার সামনে কেঁদে কেঁদে ভোট প্রর্থনা করেন।
নির্বাচনী পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম,জেলা শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লা সিদ্দিক মাসুদ,পৌর মেয়র নজরুল ইসলাম। বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ হাজার হাজার ভোটার উপস্থিত ছিলেন।
অন্যান্য প্রার্থীরা হলেন এমদাদুল হক(আনারস),মকবুল হোসেন(মাছ),হাবিবুর রহমান(হেলিকপ্টার),দিদারুল ইসলাম(দোয়াত কলম)।
ভাইস-চেয়ারম্যান পদে হারুন অর রশিদ(মাইক),ফজলুল হক(তালা),আতাউর রহমান(উড়োজাহাজ)।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ললিতা আক্তার(ফুটবল),শামসুন্নাহার আপেল(কলস)।এই উপজেলায় ৮৫ টি কেন্র ৫৮৮ টি বুথ মোট ভোটের সংখ্যা ২২৪৬৬৯ জন ভোটার ৮ মে ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচন করবেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST