1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠের প্যাভিলিয়ন ভেঙে রড-ইট বিক্রির অভিযোগ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে সকল প্রস্তুতি চূড়ান্ত, নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতা জোরদার স্ট্যান্ডরিলিজ আদেশের পরও বহাল তবিয়তে থাকা গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাছিমা আক্তারের খুটির জোর কোথায়? গাজীপুরে ঝুট ব্যবসার দখল নিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, সাংবাদিককে কুপিয়ে জখম প্রকাশিত সংবাদ এ-র প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী এনডিডি-বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু লিবিয়ায় বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা,ফের অস্থিরতা, নিকলীতে উপজেলা প্রশাসনের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা
শিরোনাম

জমে উঠেছে তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচন, মাঠে আছেন দুই প্রার্থী 

  • প্রকাশ কাল সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৮১৫ বার পড়েছে

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ করেছেন নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ২৯ মে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।

আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা না দেওয়ার ঘোষণায় তফসিল ঘোষণা না হলেও জমে উঠেছে তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন।

বিভিন্ন কৌশলে ভোটারদের মন জয় করতে ও জনসমর্থন আদায় করতে সামাজিক, পারিবারিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রার্থীরা।

আবার অনেক প্রার্থীরা উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে উঠান বৈঠক করছেন এবং ভোটারদের দোয়া ও সমর্থন চাচ্ছেন প্রতিনিয়ত।

উপজেলার বিভিন্ন হাট বাজারে ও চায়ের স্টলে প্রার্থীর সমর্থকদের মধ্যে আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ নিয়ে চলছে আলোচনা ও তর্ক-বিতর্ক।

এলাকার সাধারণ ভোটার ও সচেতন মহলের সঙ্গে আলাপ করে জানা যায়, সৎ, নিষ্ঠাবান ও গ্রহণযোগ্য প্রার্থীকে তারা বিজয়ী করতে চান।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত তাড়াইল উপজেলা পরিষদ। তাড়াইল উপজেলার মোট ভোটার ১ লাখ ৪৭ হাজার ৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৬ হাজার ১১ জন ও মহিলা ভোটার ৭১ হাজার ৩৫ জন এবং হিজড়া ভোটার ০২ জন।

৫৬ টি কেন্দ্রে উপজেলার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন তাড়াইল উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী ও  উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জাতীয় পার্টির কিশোরগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম ভূইয়া শাহীন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST