1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ- ওসির বিরুদ্ধে! রাজনৈতিক রূপান্তর ও সুশাসনের নতুন দিগন্ত: তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের সাফল্যের পর্যালোচনা কটিয়াদী প্রেসক্লাবের নতুন কমিটি -সভাপতি মোবারক হোসেন, সম্পাদক মাইনুল হক মেনু পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, পরের দিন মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ প্রাণবন্ত হয়ে উঠেছে রাজারহাটের বৈদ্যেরবাজারের প্রতিমার হাট- বাজার হোসেনপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে বালাম বইয়ের পাতা ছিঁড়ে জালিয়াতি রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
শিরোনাম
ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ- ওসির বিরুদ্ধে! রাজনৈতিক রূপান্তর ও সুশাসনের নতুন দিগন্ত: তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের সাফল্যের পর্যালোচনা কটিয়াদী প্রেসক্লাবের নতুন কমিটি -সভাপতি মোবারক হোসেন, সম্পাদক মাইনুল হক মেনু পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, পরের দিন মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ প্রাণবন্ত হয়ে উঠেছে রাজারহাটের বৈদ্যেরবাজারের প্রতিমার হাট- বাজার হোসেনপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে বালাম বইয়ের পাতা ছিঁড়ে জালিয়াতি কিশোরগঞ্জে মেধাবৃত্তির কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সংবর্ধনা

কটিয়াদীতে রহমতের বৃষ্টি জন্য প্রার্থনা করে ইসতিসকার নামাজ আদায়

  • প্রকাশ কাল সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৩৭১ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :

কিশোরগঞ্জের কটিয়াদীতে অতি গরম ও তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে রহমতের বৃষ্টির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সোমবার কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কটিয়াদী উপজেলা ইমাম উলামা পরিষদের আয়োজনে খোলা আকাশের নিচে ইসতিসকার নামাজ আদায় করেন এলাকার মুসল্লিরা । নামাজ শেষে রহমতের বৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করা হয়।
সোমবার সকালে দলে দলে স্কুল কলেজের ছাত্রসহ নানা বয়সী মানুষ ইসতিসকার নামাজের জন্য কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হাজির হন। নামাজ শুরুর আগে কটিয়াদী কলা মহাল দরগা জামে মসজিদের ইমাম ও কটিয়াদী উপজেলা ইমাম উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান মুসল্লিদের উদ্দেশে নামাজের নিয়মকানুন বলে দেয়। এরপর দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করেন। নামাজ শেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে নিজেদের পাপের জন্য তওবা করে, রহমতের বৃষ্টি চেয়ে মোনাজাত করা হয়।
নামাজে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য বিভাগের সাবেক উপ পরিচালক ডা: মুক্তাদির ভূইয়া বাচ্চু, উপজেলা ইমাম উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা সাঈদ আহম্মদ, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদের ইমাম মাওলানা জহিরুল হক, দাওয়াতুল হক মাদ্রাসার মুফতি শহীদুল্লাহ, এনামুল হক ভূঁইয়া, মুস্তাকুর রহমান রহমান গোলাপ, হাজী ইউসুফ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নামাজে ইমামতি করেন কটিয়াদী কলা মহাল দরগা জামে মসজিদের ইমাম ও কটিয়াদী উপজেলা ইমাম ও উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST