1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
হোসেনপুর উপজেলা প্রশাসন দপ্তরে কর্মকর্তাদের খেয়াল খুশিমত অফিস চলে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে বিশ্ব নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত রমজানের বরকতে কবরবাসীদের জন্য মাগফিরাত কামনা কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল

মধুপুরে অবৈধভাবে মাটিকাটার অপরাধে ১লক্ষ টাকা জরিমানা

  • প্রকাশ কাল শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১৯৯ বার পড়েছে


আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে অবৈধভাবে পাহাড়ী মাটি ও ফসলি মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২জনকে ১লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার আলোকদিয়া ইউনিয়নের রক্তিপাড়া গ্রামে অবৈধভাবে পাহাড়ি লাল মাটি কেটে বিক্রির দায়ে ১জনকে ৫০হাজার টাকা এবং মধুপুর পৌরসভাধীন ওলিপুর গ্রামে ফসলি জমির মাটি কেটে বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মোঃ জুবায়ের হোসেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাকির হোসাইন।
অবৈধভাবে পাহাড় ও মাটি কাটা রোধকল্পে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন।
এ অভিযানে সহযোগিতা করেন মধুপুর থানা পুলিশ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST