1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
হোসেনপুর উপজেলা প্রশাসন দপ্তরে কর্মকর্তাদের খেয়াল খুশিমত অফিস চলে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে বিশ্ব নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত রমজানের বরকতে কবরবাসীদের জন্য মাগফিরাত কামনা কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল

মধুপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত -১ আহত-২

  • প্রকাশ কাল শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১৮২ বার পড়েছে

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে প্রাইভেটকার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিয়াম নামে (২০)নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাসেল (২০) ও হোসাইন( ১৬) নামের দুইজন।
শনিবার (১৩ এপ্রিল) বিকেল ৩ টার দিকে মধুপুর – টাঙ্গাইল – ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কাকরাইদ নামক স্হানে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত সিয়াম মধুপুর উপজেলার চুনিয়া গ্রামের রেজাউল করিমের ছেলে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, সিয়াম একই গ্রামের তার দুইবন্ধু রাসেল ও হোসাইনকে সাথে নিয়ে বেপরোয়া গতিতে মধুপুর থেকে আসার পথে কাকরাইদ ব্রিজের নিকট আসলে বিপরীত দিক( ময়মনসিংহ) থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনা স্হলেই সিয়াম মারা যায়। এতে মোটর সাইকেলের দুই আরোহী রাসেল ও হোসাইন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
এদিকে, দুর্ঘটনার পরপরই প্রাইভেটকারের চালক পালিয়ে যায়। পুলিশ প্রাইভেটকারটি আটক করেছে। তদন্তকারী পুলিশ অফিসার এস আই কামরুল ইসলাম জানান, মোটরসাইকেলটি দুর্ঘটনায় টুকরো টুকরো হয়ে গেছে। প্রাইভেট কারটি ধুমরে মুচরে গেছে আমরা গাড়ীটি উদ্ধার করে থানায় আনার প্রস্তুতি নিচ্ছি।মধুপুর
থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান নিহতের পরিবার কোন মামলা না করায় আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST