ডেস্ক রিপোর্ট :
কিশোরগঞ্জ ডিবির পৃথক পৃথক অভিযানে ৩২০ (তিনশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন গ্রেফতার।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)/রমজান আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ০৩/০৪/২০২৪ খ্রি: ২২.১০ ঘটিকায় বাজিতপুর থানাধীন সরারচর পুরাতন বাজারস্থ সরারচর-ভাগলপুর বাস্তার পূর্ব পাশ্বে জনৈক ইকবালের বাড়ীর সামনে অভিযান পরিচালনা করে আসামি বায়েজিত (৩১), পিতা- জামাল মিয়া, সাং-সরারচর বাল্লা, থানা- বাজিতপুর, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ১০৫ (একশত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে ০৩/০৪/২০২৪ খি:২২.২০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।
এসআই (নিঃ)/ফারুক আহম্মেদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ০৩/০৪/২০২৪ খ্রি: ২২.১৫ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানাধীন গাইটাল নামাপাড়া সাকিনস্থ জনৈক বীর মুক্তিযুদ্ধা শাহ আবু ফারুক আহম্মেদ এর বসত বাড়ির পশ্চিম পার্শে ফাকা জায়গায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ বিল্লাল মিয়া (৩৬), পিতা- মৃত আব্দুল করিম, সাং-গাইটার নামাপাড়া, থানা- সদর, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ১১০ (একশত দশ) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে ০৩/০৪/২০২৪ খি:২২.৩০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।
এসআই (নিঃ)/মোঃ নূরে আলম হোসাইন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ০৩/০৪/২০২৪ খ্রি: ১৫.৪০ ঘটিকায় করিমগঞ্জ থানাধীন পূর্ব নয়াকান্দি সাকিনস্থ ছখিনার মোড় সংলগ্ন নূর মোহাম্মদ আইডিয়াল কিন্টার গার্ডেন এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি মোঃ রানা (২৮), পিতা- মৃত আবুল হাসেম, সাং-বাহাদুরপুর, থানা- করিমগঞ্জ, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ১০৫ (একশত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে ০৩/০৪/২০২৪ খি:১৬.০০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।
উল্লেখিত ঘটনাসমূহের আলোকে সংশ্লিষ্টথানায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।