1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান কলেজে আলোচনা ও দোয়া মাহফিল মদনে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মৌসুমী হত্যা মামলায় রিফাতের যাবজ্জীবন কারাদণ্ড উলিপুরের কামাল খামার মাদ্রাসা অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‍্যাব-৫-এর টাউন হল মিটিং বেলাবোতে জিয়া মঞ্চের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন মাদকের প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, আটক -১ ‎হোসেনপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আক্তারুজামানের মতবিনিময় সভা যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আত্মসাৎ! দুই প্রতারকের বিরদ্ধে মামলা শিক্ষার আলো ছড়াতে প্রয়োজন পরিবার ও বিদ্যালয়ের সেতুবন্ধন
শিরোনাম

লিবিয়াতে যথাযথ মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালিত

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৭৮ বার পড়েছে

লিবীয়া থেকে ওয়াসিম কামাল

বাংলাদেশ দূতাবাস, লিবিয়াতে যথাযথ মর্যাদা ও গুরুত্বের সাথে জাতীয় গণহত্যা দিবস ২০২৪ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
মান্যবর রাষ্ট্রদূত তাঁর বক্তৃতার শুরুতে ১৯৭১ সালের ২৫শে মার্চ ইতিহাসের বিভীষিকাময় নৃশংসতম কালরাত্রিতে নিহত সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। তিনি বলেন ‘অপারেশন সার্চলাইট’ নামে পরিকল্পিতভাবে নিরস্ত্র সাধারণ বাঙ্গালীদের ওপর নির্মম হত্যাযজ্ঞ পৃথিবীর ইতিহাসে এক জঘন্যতম গণহত্যা। মান্যবর রাষ্ট্রদূত বলেন, গণহত্যা দিবস পালনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং সর্বোপরি নতুন প্রজন্ম বর্বরোচিত এই হত্যাযজ্ঞ সম্পর্কে জানতে পারবে। তিনি ২৫ মার্চ রাতের ভয়াল গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য দেশে এবং বিদেশে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
আলোচনা শেষে ২৫শে মার্চে গণহত্যা এবং মহান স্বাধীনতা সংগ্রামে শাহাদাতবরণকারী শহিদগণসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সাথে দেশের সুখ, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST