1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারের পরিচর্যার মূখ্য ভূমিকা আবশ্যক -দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল কিশোরগঞ্জ জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত: হোসেনপুরে ফয়েজ আল মোখলেসকে বরণ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক অপরাধমুক্ত সমাজ গড়তে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ: এমপি রফিক হিলালী নিকলীতে মরহুম নুরুল ইসলাম মিনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত স্বাবলম্বী করার লক্ষ্যে নান্দাইলে বসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মরণে কেন্দুয়া প্রেসক্লাবে আলোচনা সভা করগাঁও হাওরে মৎস্য বিভাগের সাঁড়াশি অভিযান ৭২টি নিষিদ্ধ জাল জব্দ করিমগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ
শিরোনাম
মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারের পরিচর্যার মূখ্য ভূমিকা আবশ্যক -দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল কিশোরগঞ্জ জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি কেন্দুয়া সালমা ইসলাম প্রতিবন্ধী একাডেমী’র নামে লাখ লাখ টাকার প্রতারণার ফাঁদে স্বামী-স্ত্রী ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত: হোসেনপুরে ফয়েজ আল মোখলেসকে বরণ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক অপরাধমুক্ত সমাজ গড়তে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ: এমপি রফিক হিলালী নিকলীতে মরহুম নুরুল ইসলাম মিনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত স্বাবলম্বী করার লক্ষ্যে নান্দাইলে বসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মরণে কেন্দুয়া প্রেসক্লাবে আলোচনা সভা করগাঁও হাওরে মৎস্য বিভাগের সাঁড়াশি অভিযান ৭২টি নিষিদ্ধ জাল জব্দ

লিবিয়ায় ২৮ জন বাংলাদেশিডাক্তার-নার্স নিয়োগ

  • প্রকাশ কাল বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬০ বার পড়েছে

ওয়াসীম কামাল লিবিয়া থেকে

লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে দ্বিতীয় পর্যায়ে নিয়োগ পাওয়া ২৮ জন বাংলাদেশি ডাক্তার-নার্স সম্প্রতি ত্রিপলীতে পৌঁছেছেন। মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে তাদের সাথে সাক্ষাৎ করেন। এসময় দূতাবাসের মিনিস্টার (শ্রম) এবং রিক্রুটিং কোম্পানির পরিচালক উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে মান্যবর রাষ্ট্রদূত সদ্য আগত বাংলাদেশি পেশাজীবীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে মান্যবর রাষ্ট্রদূত লিবিয়ায় নিয়োগপ্রাপ্ত সকল ডাক্তার-নার্সকে স্বাগত জানান। তিনি তাদেরকে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহবান জানান। মান্যবর রাষ্ট্রদূত আগত পেশাজীবীদেরকে লিবিয়ার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। এছাড়াও ভাষাগত দক্ষতা সহ অন্যান্য চ্যালেঞ্জ ধৈর্যের সাথে মোকাবেলা করার জন্য তিনি তাদেরকে অনুরোধ জানান।
বৈঠকে মান্যবর রাষ্ট্রদূত লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন হাসপাতালে প্রথম পর্যায়ে নিয়োগপ্রাপ্ত বাংলাদেশি ডাক্তার-নার্সদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে দূতাবাস কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। এতদুদ্দেশ্যে দূতাবাস বর্তমানে লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিভিন্ন হাসপাতালসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানান। মান্যবর রাষ্ট্রদূত নতুন আগত পেশাজীবীদের লিবিয়ায় কর্মকালের সফলতা কামনা করেন এবং যেকোনো সমস্যা সমাধানে দূতাবাসের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST