1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠের প্যাভিলিয়ন ভেঙে রড-ইট বিক্রির অভিযোগ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে সকল প্রস্তুতি চূড়ান্ত, নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতা জোরদার স্ট্যান্ডরিলিজ আদেশের পরও বহাল তবিয়তে থাকা গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাছিমা আক্তারের খুটির জোর কোথায়? গাজীপুরে ঝুট ব্যবসার দখল নিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, সাংবাদিককে কুপিয়ে জখম প্রকাশিত সংবাদ এ-র প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী এনডিডি-বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু লিবিয়ায় বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা,ফের অস্থিরতা, নিকলীতে উপজেলা প্রশাসনের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা
শিরোনাম

মধুপুরে ২ ডায়াগনস্টিক সেন্টার৫৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশ কাল বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৪ বার পড়েছে

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

স্বাস্হ্য অধিদপ্তরের দশ দফা নির্দেশনা মোতাবেক টাঙ্গাইলের মধুপুরে লাইসেন্স বিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অস্বাস্হ্যকর পরিবেশ থাকায় দুই ডায়াগোনস্টিক সেন্টারের মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে মধুপুর পৌর এলাকার মধুপুর হাসপাতাল রোডে স্কলার ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৫০ হাজার টাকা ও সততা ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৫ হাজার টাকা করে দুই পতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন, সহকারী কমিশনার ভুমি মো. জাকির হোসেন এ সময় উপস্থিত ছিলেন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাইদুর রহমান, মেডিক্যাল অফিসার বিশ্বজিৎ চন্দ্র দাস, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর বিলকিস ইয়াসমিন। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন মধুপুর থানা পুলিশ।অভিযোগ পরিচালনা শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাইদুর রহমান আমাদের প্রতিনিধিকে জানান, মোবাইল কোর্টে স্কলার ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে রুম,প্যাথলজি ও ডেন্টাল সেন্টারের সেবার পরিবেশ খুবই নিম্ন মানের হওয়ায় এবং সততা ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় এ আর্থিক জরিমানা করা হয়, এবং এক মাসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ প্রদান করা হয়। অন্যথায় উক্ত প্রতিষ্ঠান সীল গালা করা হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন মান সম্মত স্বাস্হ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে এ অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST