1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
হোসেনপুর উপজেলা প্রশাসন দপ্তরে কর্মকর্তাদের খেয়াল খুশিমত অফিস চলে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে বিশ্ব নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত রমজানের বরকতে কবরবাসীদের জন্য মাগফিরাত কামনা কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল

টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি)’র অভিযানে ৩ লাখ ইয়াবা আটক

  • প্রকাশ কাল শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৫ বার পড়েছে


মোহাম্মদ মাসুদ

বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার রিজিয়ন,রামু সেক্টরের অধীনস্থ,টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে টেকনাফ ব্যাটালিয়ন সদর এবং সাবরাং বিওপি’ কর্তৃক দুইটি চোরাচালান
৩,০০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার।

৯ ফেব্রুয়ারি,(শুক্রবার),টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)এর অভিযানে অধীনস্থ সাবরাং বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধে ৩,০০,০০০ (তিন লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনাক্রমে,গোপন তথ্যে বিজিবি টহলদল বিআরএম-৫ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ দক্ষিণ দিকে জিন্নাহখাল নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে তথ্যে প্রতিরোধ টহলদল দুইভাগে বিভক্ত হয়ে একটি টহলদল বেড়িবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থানে এবং অপর একটি টহলদল নাফ নদীতে নৌ টহলরত অবস্থায় থাকে।

সকাল ১০টার পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে বিজিবি টহলদল ৪জন ব্যক্তিকে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা যোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রমে ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জিন্নাহখাল নামক এলাকায় নাফ নদীর কিনারায় নৌকা হতে কিছু বস্তা নামাতে দেখে। এসময় কারবারিদের সন্দেহজনক গতিবিধির জেরে চ্যালেঞ্জ করলে।তল্লাশী অভিযানে চোরাকারবারীদের ফেলে যাওয়া ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। কিন্তু কৌশলে চোরা কারবারিরা নৌকাযোগে সীমান্ত মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।১১টা পর্যন্ত অভিযান করেও চোরাকারবারী ও সহযোগীদেরকে আটক করা সম্ভব হয়নি। তবে,চোরাকারবারীদেরকে সনাক্তে ও ধরতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে জানান বিজিবি সূত্রে। তথ্য নিশ্চিত করেছেন,লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ,বিজিবিএমএস, অধিনায়ক,টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST