1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার পেলেন ২০ লাখ টাকার সঞ্চয়পত্র ইটনা বিএনপির সভাপতির পরিবারের বিরুদ্ধে সরকারি কলেজের পুকুর দখলের অভিযোগ ঢাকায় হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক বিভাগীয় প্রধানের সনদ ভুয়ার অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে খাল খনন উদ্বোধন লিবিয়ার চীফ অব মিশন এবং লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত এর বৈঠক অনুষ্টিত তাড়াইল থানায় নতুন অফিসার ইনচার্জ যোগদান হোসেনপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কর্মস্থল ফাঁকি দিয়ে ডা. তারেক চিকিৎসা দেন মধুপুরের বিভিন্ন ক্লিনিকে যুদ্ধ বিরতিতে ইরান ১০ দফার কঠোর শর্ত সারা দেশে কালবৈশাখী হতে পারে
শিরোনাম

রায়পুরায় প্রতিবন্ধি শিশুকে অপহরণের পর মুক্তিপন দাবি, গ্রেফতার ২

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১২ বার পড়েছে

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় কাজী শাহিন (১৭) নামে শারীরিক প্রতিবন্ধী এক শিশুকে অপহরণের পর পুলিশের সহযোগীতায় উদ্ধার ও অপহরণ চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় অপহরণের ঘটনায় ব্যবহৃত একটি দড়ি ও মোবাইল ফোন জব্দ করে পুলিশ। বুধবার ৩১ (জানুয়ারি) সন্ধ্যায় রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের বটিয়ারা এলাকা থেকে শাহিনকে অপহরণ করা হয়। শাহীন ওই এলাকার কাজী আমির হোসেন এর ছেলে। অপহরণের পর শাহিনকে ছাড়াতে তার বাবা কাজী আমির হোসেন এর মুঠোফোনে শাহিনের হাত মুখ বাঁধা ছবি পাঠিয়ে ১লাখ টাকা মুক্তিপন দাবী করে অপহরণকারীরা।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুরা থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানায় সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অপহরণকারীদের দাবীকৃত মুক্তিপনের ১লাখ টাকা দিতে ব্যর্থ হলে ছেলেকে হত্যার হুমিকও দেয় চক্রের সদস্যরা। পরে রায়পুরা থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে মরজালের জিরাহী গ্রামের একটি ঝোপ থেকে হাত পা বাঁধা অবস্থায় শাহীনকে উদ্ধার করে। ঘটনায় জড়িত অপহরণ চক্রের ২ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো মরজাল ইউনিয়নের জিরাহী এলাকার নাসির উদ্দিনের ছেলে আরিয়ান হাসান নিলয় ও একই ইউনিয়নের বটিয়ারা এলাকার হারিছ মিয়ার ছেলে আবির ওরফে আপন। এসময় তাদের কাছ থেকে একটি রশি ও মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST