1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫
শিরোনাম
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা

ভৈরবে জনতার হাতে ছিনতাইকারী আটক

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৭ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকালে আফজাল মিয়া নামে এক ছিনতাইকারিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আজ দুপুর দেড়টার সময় ভৈরব রেল লাইনের ওপর এ ঘটনা ঘটে। এ সময় রাসেল মিয়া নামে আরেক ছিনতাইকারী পালিয়ে গেছে বলে জানায় স্থানীয়রা। আফজাল বাজিতপুর থানাধিন ঘাগুটিয়া গ্রামের আবু তাহের মিয়ার ছেলে।

ভুক্তভোগী আরিফ হোসেন জানান, রেল লাইনের পাশ দিয়ে হেটে ভৈরব রেল ষ্টেশনে যাচ্ছিলেন। কিছুদুর যাওয়ার পর কয়েকজন ছিনতাইকারি তার পথরোধ করে ধারালো ছুড়ি দিয়ে তার হাতে আঘাৎ করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় ছিনতাইকারিকে ঝাপটে ধরে ডাক চিৎকার করতে থাকলে এলাকাবাসী এসে ছিনতাইকারি আফজালকে আটক করে। লোকজনকে দেখে অপর ছিনতাইকারিরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে আটককৃত ছিনতাইকারিকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভৈরব থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। স্থানীয়দের দ্বারা আটককৃত ছিনতাকারীকে থানায় আনা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST