1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান কলেজে আলোচনা ও দোয়া মাহফিল মদনে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মৌসুমী হত্যা মামলায় রিফাতের যাবজ্জীবন কারাদণ্ড উলিপুরের কামাল খামার মাদ্রাসা অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‍্যাব-৫-এর টাউন হল মিটিং বেলাবোতে জিয়া মঞ্চের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন মাদকের প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, আটক -১ ‎হোসেনপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আক্তারুজামানের মতবিনিময় সভা যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আত্মসাৎ! দুই প্রতারকের বিরদ্ধে মামলা শিক্ষার আলো ছড়াতে প্রয়োজন পরিবার ও বিদ্যালয়ের সেতুবন্ধন
শিরোনাম

পূবাইলে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি

  • প্রকাশ কাল সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ২৫২ বার পড়েছে

রবিউল আলম :

গাজীপুর মহানগরীর পূবাইলে কুদাব এলাকায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

রবিবার রাতে মহানগরীর ৪০নং ওয়ার্ডের কুদাব এলাকায় ওকাল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, ডাকাতরা বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান, ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওকাল উদ্দিন জানান, রবিবার রাত পৌনে তিনটার দিকে ৮ থেকে ১০ জনের ডাকাত দল আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা তাকে বেঁধে তার কক্ষসহ তার বাড়ির চার রুমের ভাড়াটিয়াদের সকল কক্ষে প্রবেশ করে আলমারি ও ওয়্যারড্রপ ভাংচুর করে দশ ভরি স্বর্ণ, হাতের ঘড়ি নগদ টাকা ও মোবাইল সহ মালামাল লুট করে নিয়ে যায়। তাৎক্ষণিক ডাকাতির খবর পেয়ে পূবাইল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, ডাকাতির সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে ডাকাত চিহ্নিত করতে কাজ শুরু করেছে পুলিশ।

তিনি আরো বলেন, জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST