1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠের প্যাভিলিয়ন ভেঙে রড-ইট বিক্রির অভিযোগ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে সকল প্রস্তুতি চূড়ান্ত, নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতা জোরদার স্ট্যান্ডরিলিজ আদেশের পরও বহাল তবিয়তে থাকা গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাছিমা আক্তারের খুটির জোর কোথায়? গাজীপুরে ঝুট ব্যবসার দখল নিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, সাংবাদিককে কুপিয়ে জখম প্রকাশিত সংবাদ এ-র প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী এনডিডি-বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু লিবিয়ায় বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা,ফের অস্থিরতা, নিকলীতে উপজেলা প্রশাসনের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা
শিরোনাম

ভৈরবে পৌনে ৪ মন গাঁজা, ফেনসিডিল ও বিদেশী মদ উদ্ধার ॥ ৩ নারীসহ ৬ জন আটক

  • প্রকাশ কাল শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৫২ বার পড়েছে

জয়নাল আবেদীন রিটন

কিশোরগঞ্জের ভৈরবে র‌্যাবে’র পুথক অভিযান চালিয়ে ১৩৫ কেজি গাঁজা, ৬৮ বোতল ফেনসিডিল ও ৩ বোতল বিদেশী মদ উদ্ধার করে। অভিযানে ৩ নারীসহ ৬ মাদক কারবারীকে অটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প সদস্যরা। আজ সকালে শহরের কমলপুর পুরাতন বাসষ্ট্যান্ড এলাকা ও তাঁতারকান্দি গ্রামে অভিযান চালিয়ে উল্লেখিত মাদক উদ্ধারসহ ৬ মাদক কারবারীকে আটক করা হয়। এসময় মাদক বহনে ব্যবহৃত হওয়ায় একটি সিএনজি চালিত অটো রিক্সাও জব্দ করেন বলে প্রেস ব্রিফিংয়ে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোঃ ফাহিম ফয়সাল সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলো, পৌর শহরের পঞ্চবটি গ্রামের অহিদ মিয়ার ছেলে মোজাম্মেল হক (২২) একই এলাকার বাবু মিয়ার ছেলে হৃদয় মিয়া (২২) ও কমলপুর আমলাপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে সজল আলী (২৪), তাঁতারকান্দি গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী হনুফা বেগম (৬০), পায়েল মিয়ার স্ত্রী তামান্না (২৫) ও মৃত জসিম উদ্দিনের মেয়ে শারমিন (১৯)। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে ভৈরব থানায় পৃথক ২ টি মামলা দায়ের করে আসামীদের থানায় হস্তান্তর করেন।

র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোঃ ফাহিম ফয়সাল সাংবাদিকদের জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯ টার সময় ভৈরব কমলপুর পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে একটি সিএনজি আটক করে তল্লাশি চালিয়ে তাতে অভিনব কৌশলে রক্ষিত ৩৫ কেজি উদ্ধার সহ সিএনজির ৩ আরোহীকে মাদক পাচারের অভিযোগে আটক করা হয়। সকাল ১১ টায় তাঁতারকান্দি এলাকায় পায়েল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ১ শত কেজি গাঁজা, ৬৮ বোতল ফেনসিডিল ও ৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক মজুদ করার অভিযোগে ৩ নারীকে আটক করে র‌্যাব। র‌্যাবে’র উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী পায়েল মিয়া পালিয়ে যায়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST