1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫
শিরোনাম
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে: আহত- ২৫

  • প্রকাশ কাল রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২২৫ বার পড়েছে

মোঃ সোহেল মিয়া, স্টাফ রিপোর্টার হোসেনপুর (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জলসিড়ি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে গেছে। এতে আহত হয়েছেন অন্তত ২৫ যাত্রী।

রবিবার বিকালে পাকুন্দিয়া-হোসেনপুর সড়কের জাঙ্গালিয়া ইউনিয়নের কাজীহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বিকালে নান্দাইল থেকে জলসিড়ি পরিবহনের যাত্রীবাহী এ বাসটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বাসটি বিকাল সাড়ে ৪ টার দিকে পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজীহাটি মোড় এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে বাসের চালকসহ প্রায় ২৫ যাত্রী সহ জন যাত্রী আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে হোসেনপুর-পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে অধিকাংশই হোসেনপুর ও নান্দাইল উপজেলার বাসিন্দা।

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজে অংশ নেন পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা।

পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে জানতে পারি বাসটি অন্য একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST