1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫
শিরোনাম
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা

শুরু হল হাওর জনপদের ঐতিহ্যবাহী ‘চৌদ্দমাদল’ মেলা

  • প্রকাশ কাল শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৪২৭ বার পড়েছে


আতাউল গণি, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
প্রতি বছরের ন্যায় এবারও শুরু হয়েছে কিশোরগঞ্জের হাওয়ার জনপদ উপজেলা অষ্টগ্রামের ঐতিহ্যবাহী ‘চৌদ্দমাদল’ মেলা। ১৯ জানুয়ারি থেকে উপজেলার বাঙ্গালপাড়া হাইস্কুল এন্ড কলেজ মাঠে বসেছে প্রাণের এ মেলা। সময়ের গতানুগতিক ধারায় শতাব্দীকাল ধরে চলে আসা এ মেলাকে ঘিরে হাওরের গ্রামীণ জনজীবনে নেমে আসে প্রাণ চাঞ্চল্য। গ্রামীণ এ মেলা সামাজিক উৎসবে রূপলাভ করে। এ উৎসবের জন্য সারা বছরই মানুষ উৎসুক থাকে এবং অধীর আগ্রহে প্রহর গুনতে থাকে। আবাল বৃদ্ধ বনিতা সব বয়সের,সকল শ্রেণী পেশার মানুষের মনে জাগ্রত হয় মেলার এক দারুণ ইমেজ। সকল পার্বণকে যেন হার মানায় আবহমানকাল ধরে চলে আসা এ চৌদ্দমাদল মেলা। হাওর জনপদ অষ্টগ্রামের নিজস্ব ঐতিহ্য প্রস্ফুটিত হয় এ মেলাকে কেন্দ্র করে। জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে পারস্পরিক প্রীতি বিনিময়ের মধ্য দিয়ে ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে হাওয়ারবাসির মাঝে। এলাকার সাজ সাজ রব পড়ে। উৎসবমুখর পরিবেশ বিরাজ করে সর্বত্র। দূরদূরান্ত থেকে ঘরে ঘরে আত্মীয়-স্বজন বেড়াতে আসে। এ যেন এক মহামিলন, মহা উৎসবের ধুম পড়ে যায়। এবারও এর কমতি নেই।

চৌদ্দমাদল সেবাশ্রম সূত্রে জানা যায়- স্থানীয় সনাতন ধর্মাবলম্বী চার সম্প্রদায়ের দানে পরিচালিত সেবাশ্রমে অন্যান্য বারের মতো এবারও তারকব্রহ্ম মহানাম কীর্তন ও লীলা কীর্তন অনুষ্ঠিত হবে।

মেলা আয়োজক কমিটি জানায়- চৌদ্দমাদলকে কেন্দ্র করে স্থানীয় বাঙ্গালপাড়া হাইস্কুল এন্ড কলেজ মাঠে সাত দিন ব্যাপী গ্রামীণ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় বিভিন্ন এলাকা থেকে দোকানদারগণ এসে মিষ্টি, উখরা, ফল, চটপটি, খেলনা, প্রসাধনী, জুতা, কাপড়, লোহা, কাঠের ফার্নিচার, তৈজসপত্র, কৃষি যন্ত্রপাতি, গৃহস্থালির বাহারি রকম প্রায় অর্ধসহস্রাধিক দোকানের পসরা সাজিয়ে বসেছে। কিশোরী কুলবধুরা দল বেঁধে মেলায় এসে সারা বছরের ব্যবহার উপযোগী চুরি, লিপিস্টিক, ফিতা, পাথরের অলংকার, খেলনা, গৃহস্থালির প্রয়োজনীয় উপকরণ কিনে নিয়ে যায় এবং প্রতিদিন হাজারো জনতার সমাগম হয়। মেলায় বাহারি আসবাবপত্রের পসরা ছাড়াও চিত্তবিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, নৌকাদোলা, ইলেকট্রিক ট্রেন, পুতুল নাচসহ গ্রামীণ সংস্কৃতির বিভিন্ন আয়োজন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST