1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাল যার জলা তার, জাল যার হাওর — মোহাম্মদ আমিন উর রশিদ তুহিন হত্যার বিচার দাবিতে তাড়াইলে দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ভূমি জালিয়াতি ও জাল দলিলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন রাজশাহী ব্যাটালিয়ন ১বিজিবি কর্তৃক সীমান্তে অভিযান মদ জব্দ রাজারহাটে এসআই আতিকুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হোসেনপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন শেখ হাসিনা কি ফিরবেন, নাকি বাংলাদেশ বদলে গেছে? কুলিয়ারচরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে কুমিল্লা ডিসি অফিসে আবেদন
শিরোনাম

নান্দাইলে গভীর রাতে ভোটকেন্দ্রে আগুন

  • প্রকাশ কাল শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৩৩১ বার পড়েছে

ভ্রাম্যমান প্রতিনিধি আতাউর রহমান বাচ্চু :-
ময়মনসিংহের নান্দাইলে একটি ভোট কেন্দ্রে গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ময়মনসিংহ (৯) নান্দাইল সংসদীয় আসনের ৮ নং সিংরইল ইউনিয়নের ৭ নং হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কোখন মিয়া জানান, ঘুম থেকে উঠে সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে দেখতে পাই তিনতলা বিশিষ্ট একটি ভবনের নীচ তলার তিনটি ক্লাস রুম ও অন্য একটি বিল্ডিংয়ের কিছু অংশ পুড়ে ছাই হয়ে গেছে। ৭ জানুয়ারি রবিবার অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৭ নং ওয়ার্ডের ২১৮৫ জন ভোটার এই ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে ।
নান্দাইল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনটি ক্লাস রুম সম্পূর্ণ রূপে পুড়ে গেছে। এছাড়াও বাহিরে দিকে থাকা একটি পরিত্যক্ত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।যেহেতু তিন তলা ভবন ভোট গ্রহণে কোন রূপ সমস্যা হবে না।তিনি আরও জানান, রাতের আঁধারে কে বা কারা এই কাজ করেছে তা বলা যাচ্ছে না। বিভিন্ন সংস্থা বিষয়টি তদন্ত করে দেখছে।

সহকারী রিটার্নিং অফিসার ও নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের কাছে জানতে চাইলে তিনি জানান,এবিষয়ে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST