1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫
শিরোনাম
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা

জনসভা থেকে নৌকার প্রার্থীকে উঠিয়ে নেওয়ার চেষ্টা: যুবক আটক

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ২৯৪ বার পড়েছে

মো.মাসুদ রানা.সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজকে এক নির্বাচনী পথসভা থেকে উঠে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে নুরুল ইসলাম প্রামাণিক (৩৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে সাড়ে ১২টার দিকে রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতী বাসস্ট্যান্ড এলাকায় নির্বাচনী পথসভা থেকে তাকে আটক করা হয়। 

আটক নুরুল ইসলাম সিরাজগঞ্জ-৩ আসনে মুক্তিজোটের প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বলে জানা গেছে। তবে তার মনোনয়ন যাচাই-বাছাইয়ে বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। 

জানা যায়, ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বাসস্ট্যান্ড এলাকায় নৌকা প্রতীকের পথসভার আয়োজন করা হয়। সেখানে নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. আব্দুল আজিজ উপস্থিত ছিলেন। এসময় হঠাৎ করে নুরুল ইসলাম এমপিকে বলেন, উঠেন আপনি। কিসের এমপি হয়েছেন? একথা বলে তাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। 

সলঙ্গা থানার এস আই আব্দুল লতিফ জানান, আটককৃত নুরুল ইসলাম প্রামানিককে সলঙ্গা থানায় নেওয়া হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। 

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST