1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাল যার জলা তার, জাল যার হাওর — মোহাম্মদ আমিন উর রশিদ তুহিন হত্যার বিচার দাবিতে তাড়াইলে দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ভূমি জালিয়াতি ও জাল দলিলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন রাজশাহী ব্যাটালিয়ন ১বিজিবি কর্তৃক সীমান্তে অভিযান মদ জব্দ রাজারহাটে এসআই আতিকুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হোসেনপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন শেখ হাসিনা কি ফিরবেন, নাকি বাংলাদেশ বদলে গেছে? কুলিয়ারচরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে কুমিল্লা ডিসি অফিসে আবেদন
শিরোনাম

কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রবাসী দিবস উদযাপন

  • প্রকাশ কাল শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৬০০ বার পড়েছে

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ:

প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার। এই প্রতিপাদ্যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে কিশোরগঞ্জে ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি আলোচনা সভা, প্রবাসীমেলা ও জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। আর এর মাধ্যমেই দেশে প্রথমবারের মতো উদযাপিত হয়েছে জাতীয় প্রবাসী দিবস।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে কাটাবাড়িয়া এলাকায় কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পড়ে সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কিশোরগঞ্জ জেলায় সর্বোচ্চ রেমিট্যান্স আহরনকারী ব্যাংক ও রেমিট্যান্স প্রেরণকারী পুরুষ ও মহিলাকর্মীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও ওয়েলফেয়ার সেন্টারের উদ্দ্যোগে ২৪জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তির চেক প্রদান করা হয়।

কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ জাভেদ রহিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ফারজানা খানম।
এ সময় সহকারী সিভিল সার্জন ডাক্তার মো. মাহবুবুর রহমান,ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম, প্রবাসী কল্যান ব্যাংকের ম্যানেজার শরিফ উল্লাহ খানসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদেশগামী রা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST