1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লিবিয়ায় বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা,ফের অস্থিরতা, নিকলীতে উপজেলা প্রশাসনের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
শিরোনাম
লিবিয়ায় বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা,ফের অস্থিরতা, নিকলীতে উপজেলা প্রশাসনের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০

বাজিতপুরে পৃথক নির্বাচনী সহিংসতায় আহত ৮, গ্রেপ্তার ৪

  • প্রকাশ কাল বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪১৯ বার পড়েছে


বিশেষ প্রতিনিধি

বাজিতপুরে পৃথক চারটি নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পৃথক দু’টি মামলায় গ্রেপ্তার হয়েছেন ৪ জন।
জানা যায়, গতকাল সকাল ৯টার দিকে উপজেলার গাজিরচর বাজারে নৌকার আফজাল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী সুব্রত পালের (ঈগল) সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে সহিংসতায় রূপ নিলে কাউচার (৩৫) ও বুরহান (৩৬) নামের দু’জন মারাত্মক আহত হয়। এদিকে উপজেলার সরারচর বাজারে দু’দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার পর স্বতন্ত্র পার্থীর অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। এতে ৩ জন আহত হন। এ ঘটনায় অরুণ কুমার বাদী হয়ে বাজিতপুর থানায় একটি মামলা দায়ের করেন। গত রাতে বাজিতপুরে থানার মোড়ে নৌকা সমর্থকদের সঙ্গে ঈগলের সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং পোস্টার, ব্যানার ছেঁড়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এদিকে গত রোববার দিবাগত রাতে উপজেলার কৈলাগ ইউপির পশ্চিম কৈলাগে ২নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থীর (ঈগল) অফিসে নৌকার সমর্থকরা হামলা চালিয়ে ভাঙচুর ও মারপিট করে। এতে শামীম (২৬) নামের এক ব্যক্তির হাত ভেঙে দেয়। আহত হয় আরও ২ জন।

এ ঘটনায় মামলা করা হলে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ (৪০), ইউপি সৈনিক লীগের সভাপতি বকুল মিয়া (৪০), তার সহোদর রফিক (৩৮) ও রনি (২৩)।
এ বিষয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুর্শেদ জামান জানান, সব ধরনের সহিংসতার মোকাবিলায় পুলিশ শক্ত অবস্থানে রয়েছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST