1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লিবিয়ায় বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা,ফের অস্থিরতা, নিকলীতে উপজেলা প্রশাসনের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
শিরোনাম
লিবিয়ায় বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা,ফের অস্থিরতা, নিকলীতে উপজেলা প্রশাসনের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০

কিশোরগঞ্জে চাঞ্চল্যকর ৭ বছরের শিশু অপহরণের ঘটনায় ভিকটিম উদ্ধারসহ মূলহোতা রাকিব আটক

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২১৯ বার পড়েছে

প্রেস বিজ্ঞপ্তি

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ কর্তৃক যৌথ অভিযানে চাঞ্চল্যকর ০৭ বছরের শিশু অপহরণের ঘটনায় ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী চক্রের মূলহোতা মোঃ রাকিব(২১) কে আটক করেছে।

জানাগেছে,

কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানাধীন ঢাকী পূর্বহাটি গ্রামের মোঃ দিদারুল ইসলাম গাজীপুরে চাকুরী করার সুবাদে তার সাথে আসামী অপহরণকারী চক্রের মূলহোতা মোঃ রাকিব সখ্যতা গড়ে তোলে এবং আসামী মোঃ রাকিব(২১) তার নাম ও পরিচয় গোপন রেখে মোঃ দিদারুল ইসলামকে ধর্মের ভাই বানায়। গত ০১/১২/২০২৩ তারিখ আসামী মোঃ রাকিব বেড়ানোর কথা বলে মোঃ দিদারুল ইসলামের গ্রামের বাড়ীতে আসে। বেড়ানোর ছলে আসামী মোঃ রাকিব গত ০৪/১২/২০২৩ তারিখ দুপুর ১২:০০ ঘটিকায় মোঃ দিদারুল ইসলামের ০৭ বছরের ছোট ভাই মোঃ খোকা মিয়াকে মিঠামইন বাজারে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ী থেকে বাহির হয়। পরবর্তীতে ভিকটিম খোকা মিয়া ও আসামী মোঃ রকিব বাড়ীতে ফিরে না আসায় বাড়ীর লোকজন খোজাখুজি করতে থাকে এবং আসামী রকিবের ব্যক্তিগত মোবাইলে কল দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। অতঃপর গত ০৪/১২/২০২৩খ্রি. তারিখ সন্ধ্যা ৬.০০ ঘটিকার সময় আসামী মোঃ রাকিব তার ব্যক্তিগত নম্বার হইতে ভিকটিমের পরিবারের সদস্যদের মোবাইলে ফোন করিয়া মুক্তিপণ দাবী করে অন্যথায় তাদের ছেলেকে জীবিত অবস্থায় ফেরত পাবে না বলে হুমকি দেয়। উক্ত ঘটনায় তাৎক্ষনিকভাবে কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানায় ভিকটিমের বড় ভাই মোঃ দিদারুল ইসলাম ০১টি সাধারণ ডায়েরী করে এবং পাশাপাশি ভিকটিমের পরিবার ও মিঠামইন থানার অফিসার ইনচার্জ র‌্যাবকে অবগত করিলে ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতারের জন্য র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী সহ তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান জানার চেষ্টা করে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে গাজীপুর চৌরাস্তা এলাকায় আসামীর অবস্থান নিশ্চিত করে।

পরবর্তীতে গত ০৫/১২/২০২৩খ্রি. তারিখ ২১.০০ ঘটিকায় গাজীপুর চৌরাস্তা এলাকায় র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর ক্যাম্পের সহায়তায় অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করা হয়। কিন্তু আসামী অত্যন্ত চর্তুর হওয়ায় র‌্যাব ঘটনাস্থলে পৌছানোর পূর্বেই র‌্যাবের উপস্থিতি আন্দাজ করে ভিকটিমকে রেখে সে পালিয়ে যায়। ভিকটিমকে উদ্ধার করে মিঠামইন থানায় হস্তান্তর করা হয়। পাশাপাশি আসামীকে গ্রেফতারের জন্য র‌্যাবের প্রচেষ্টা অব্যহত থাকে। আমাদের একান্ত নিরলস প্রচেষ্টায় গত ০৬/১২/২০২৩ তারিখ দুপুর ১৪.২৫ ঘটিকার সময় র‌্যাব-১৪, সদর ও সিপিএসসি ময়মনসিংহ এর সহায়তায় ময়মনসিংহ জেলার কোতয়ালী থানাধীন রেলওয়ে স্টেশন এলাকায় র‌্যাবের একটি চৌকশ আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত অপহরণকারী চক্রের মূলহোতা আসামী মোঃ রাকিব (২১), পিতা-মৃত শফিকুল, সাং-চুয়ানো, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মিঠামইন থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST