1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫
শিরোনাম
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা

কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ চার বগি লাইনচ্যুত

  • প্রকাশ কাল শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২৭১ বার পড়েছে

নিজস্ব সংবাদদাতা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা রেলস্টেশনের পয়েন্টে আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর শনিবার (২৫ নভেম্বর) বিকাল ৪টা ২০মিনিটের দিকে গচিহাটা রেলস্টেশনে ট্রেনটি ঢুকার সময় এ দুর্ঘটনাটি ঘটে।
তবে এতে কোন হতাহতের খবর পাওয়া না গেলেও ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।কিশোরগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান জানান, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটির গচিহাটা স্টেশনে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং হওয়ার কথা ছিলো। কিন্তু ক্রসিং এর জন্য পয়েন্টে লাইন পরিবর্তনের সময় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
এতে বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনেই কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি রয়ে যায়। ফলে গচিহাটা স্টেশন বিজয় এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে। এ পরিস্থিতিতে ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।উদ্ধারকারী ট্রেনের জন্য বার্তা পাঠানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন এসে ইঞ্জিন ও বগিগুলো লাইনে ওঠানোর পর পুনরায় ট্রেন চলাচল শুরু হবে বলেও স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান জানিয়েছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST