1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫ এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ জামালপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত মধুপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে ধস পাকুন্দিয়া সাংবাদিকের মেয়ে এসএসসিতে জিপিএ- ৫ গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য
শিরোনাম

গাজীপুরে সমাজ‌সেবার আর্থিক সহায়তার চেক বিতরণ

  • প্রকাশ কাল সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২৬০ বার পড়েছে

মুহাম্মদ আতিকুর রহমান, গাজীপুর জেলা প্রতি‌নি‌ধি: গাজীপুরে জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত চিকিৎসা সহায়তা, গরীব ও মেধাবী শিক্ষার্থী, দুস্থ অসহায় মানুষের মা‌ঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে গরীব ও মেধাবী শিক্ষার্থী, দুস্থ অসহায় মানুষের মা‌ঝে এসব চেক বিতরণ করেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এস এস আনোয়ারুল করীম।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক এ টি এম তৌহিদুজ্জামান, সহকারী পরিচালক তাসলিমা খাতুন, প্রবেশন অফিসার মমতাজ, সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান।

উপপরিচালক এস এস আনোয়ারুল করীম জানান,  সমাজসেবা  অধিদপ্তর কর্তৃক আয়োজিত গরীব ও মেধাবী শিক্ষার্থী, দুস্থ অসহায় ১৮৪ জন মানুষকে  মোট ৮ লক্ষ টাকার অনুদানের চেক  বিতরণ  করা হয়েছে। 

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST