1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নিকলীতে উপজেলা প্রশাসনের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা
শিরোনাম
নিকলীতে উপজেলা প্রশাসনের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

ভৈরবে ৪০ কেজি গাঁজাসহ আটক ৪

  • প্রকাশ কাল সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৩৫০ বার পড়েছে
  • প্রেস বিজ্ঞপ্তি* কিশোরগঞ্জের ভৈরবের নাটালের মোড় থেকে খাটের মধ্যে করে অভিনব কায়দায় ৪০ কেজি মাদকদ্রব্য গাঁজা পাচারকালে ০৪(চার) মাদক কারবারীকে ০১টি পিকআপসহ আটক করেছে র‌্যাব—১৪, সিপিসি—২, ভৈরব ক্যাম্প।

র‌্যাব—১৪, সিপিসি—২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৫ নভেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ রাত অনুমান ১১.০০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন নাটালের মোড় এলাকায় ঢাকা—সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। আহম্মদ (২৫), পিতা—মৃত শাজাহান মিয়া, সাং—ব্রাহ্মণগ্রাম, থানা—কসবা, জেলা— ব্রাহ্মণবাড়িয়া, ২। মোঃ ফয়েজ উল্লাহ (১৯), পিতা—মোঃ রশিদ, ৩। মোঃ হৃদয় (১৯), পিতা—মোঃ শহিদ ৪। মোঃ নাসির উদ্দিন (১৯), পিতা— মোঃ মহিউদ্দিন, সর্ব সাং—পদ্মকোট, থানা—দেবিদ্বার, জেলা—কুমিল্লাগনকে আটক করেন। এ সময় ধৃত আসামীদের দখলে থাকা ০১টি আসবাবপত্র ভর্তি পিকআপ তল্লাশী করে পিকআপে থাকা ০১টি পুরাতন খাটিয়ার মধ্যে অভিনব কায়দায় রক্ষিত ৪০(চল্লিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করতঃ জব্দ করা হয়। ধৃত আসামীগন দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামীগন মাদক কারবারী চক্রের সদস্য। উক্ত আসামীগন মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইন—শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST