1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার পেলেন ২০ লাখ টাকার সঞ্চয়পত্র ইটনা বিএনপির সভাপতির পরিবারের বিরুদ্ধে সরকারি কলেজের পুকুর দখলের অভিযোগ ঢাকায় হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক বিভাগীয় প্রধানের সনদ ভুয়ার অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে খাল খনন উদ্বোধন লিবিয়ার চীফ অব মিশন এবং লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত এর বৈঠক অনুষ্টিত তাড়াইল থানায় নতুন অফিসার ইনচার্জ যোগদান হোসেনপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কর্মস্থল ফাঁকি দিয়ে ডা. তারেক চিকিৎসা দেন মধুপুরের বিভিন্ন ক্লিনিকে যুদ্ধ বিরতিতে ইরান ১০ দফার কঠোর শর্ত সারা দেশে কালবৈশাখী হতে পারে
শিরোনাম

নান্দাইলে গ্রামীণ রাস্তার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

  • প্রকাশ কাল সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৫৬২ বার পড়েছে

তৌহিদুল ইসলাম সরকার, স্টাফ রিপোর্টার:

নান্দাইলে চারটি গ্রামীন রাস্তা পাকাকরণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
নান্দাইল উপজেলার, সালুয়াপাড়া এফআরবি হতে কালিয়াপাড়া বাজার সড়ক, বীর-কামটখালী হতে টাওয়াল দক্ষিণ বাজার,চৈতনখালী বাজার হতে খারুয়া বাজার,বেতাগৈর ইউপি হতে বীর-কামটখালী বাজার সড়ক।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৪ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে রাস্তা উন্নয়ন কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, ময়মনসিংহ (৯) নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি।

সোমবার (৬নভেম্বর) উক্ত ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও নান্দাইল উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক বাহার, নান্দাইল উপজেলা প্রকৌশলী শাহাবো রহমান সজীব,নান্দাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল,১১ নং খারুয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসনাত ভূইয়া মিন্টু,১ নং বীর বেতাগৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, অবিভক্ত বেতাগৈর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন সরকার, নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ মাহমুদুল হক সৌরভ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এমপি তুহিন বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়ায়, নান্দাইলকে বদলে দিয়েছি। মানুষ এর সুফল পাচ্ছে। তাই উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

এই চারটি গ্রামীণ রাস্তা পাকাকরণ হলে খারুয়া বীর বেতাগৈর ও চর বেতাগৈর ইউনিয়নের অন্তত ২০ হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে।

মোবাইল ০১৩১১-২৮৭০

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST