1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নিকলীতে উপজেলা প্রশাসনের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা
শিরোনাম
নিকলীতে উপজেলা প্রশাসনের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

রাজারহাটে সাবেক গণপরিষদ সদস্যের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা

  • প্রকাশ কাল শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৩০৩ বার পড়েছে


সরকার অরুণ যদুঃ রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি।। রাজারহাটে সাবেক গণপরিষদ সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আব্দুল্লাহ সোহরাওয়ার্দীর ২৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে স্বরণ সভা,দোয়া মাহফিল, এতিমদের মাঝে খাবার বিতরণ সহ নানা কর্মসূচি পালন করে মরহুমের পরিবারবর্গ।

শনিবার দুপুরে রাজারহাট মহিলা ডিগ্রী কলেজে অধ্যক্ষ আসিফ সোহরাওয়ার্দী রাজনের সভাপতিত্বে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়
প্রয়াত আব্দুল্লাহ সোহরাওয়ার্দীর কনিষ্টপুত্র রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী উপস্থিত ছিলেন। এতে বক্তব্য দেন,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামান,সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ,সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আবুল কালাম আজাদ,চাকির পশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম, অধ্যাপক এরশাদুন্নবী নবিন,শামিম আহমেদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন রায়,যুবলীগ নেতা অজয় কুমার সহ অনেকে।

বক্তরা বলেন,প্রয়াত আব্দুল্লাহ সোহরাওয়ার্দী শুধু গণপরিষদ সদস্য ছিলেন না, তিনি একাধারে বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, স্বাধীন বাংলার সংবিধান প্রনয়ন কমিটির অন্যতম সদস্য,রাজারহাট মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা,উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST