1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫ এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ জামালপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত মধুপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে ধস পাকুন্দিয়া সাংবাদিকের মেয়ে এসএসসিতে জিপিএ- ৫ গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য
শিরোনাম

কটিয়াদীতে ককটেল বিস্ফোরণ মামলায় ৭ জন আটক

  • প্রকাশ কাল বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২১৫ বার পড়েছে

, স্টাফ রিপোর্টার

কিশারগঞ্জের কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান মোহন মোটরসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটনার মামলায় মঙ্গলবার পর্যন্ত ৭জনকে আটক করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। পরে আটকতদেরকে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়ছে।
পুলিশ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে আচমিতা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদুল ইসলাম, ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শামসুল আলম ও জালালপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদল সভাপতি আবুল কাশেম বাদল, মোজাহিদুল ইসলাম, লোহাজুরী দক্ষিণ টেক কান্দা থেকে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক স্বপন মিয়া, বিএনপি কর্মী বাহেরচর গ্রাম থেকে মো. সোলায়মান, চান্দপুর ইউনিয়নের চারিয়া গ্রাম থেকে মো. আবু তাহের ।
জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত ১টার পরে কটিয়াদী বাস স্ট্যান্ড এলাকায় পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান মোহন মোটরসের সামনে দুটি মোটরসাইকেলে করে হেলমেলট পরিহিত ছয় দুস্কৃতকারী ককটেল বিস্ফারণ ঘটিয়ে দ্রুত পালিয় যায় । খবর পেয়ে কটিয়াদী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে অবিস্ফোরিত আরো ৫টি ককটেল উদ্ধার করে, পরে তা নিষ্ক্রিয় করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম বলেন, তাদের মাথায় হেলমেট থাকায় কাউকে চেনা যায়নি।
কটিয়াদী পৌর আওয়ামী লীগর সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, নাশকতা ও আতঙ্ক তৈরির উদ্দেশ্যে দুর্বত্তরা এমনটা ঘটিয়েছে।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস.এম শাহাদত হোসেন বলেন, ককটল বিষ্ফোরণের ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়ছ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST