1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জনপ্রত্যাশা বনাম বাস্তবতা: বাজেট ২০২৬–২৭ কতটা জনমুখী, কতটা অর্থনৈতিকভাবে বাস্তবসম্মত? মাদক ছাড়লে তিন মাসের ভরণ-পোষণের দায়িত্ব নেবেন সাবেক চেয়ারম্যান হিমেল মধুপুরের সরকার পরিবারের কৃতি সন্তান মরহুম মুনসুর সরকারের আজ ৯ তম মৃত্যুবার্ষিকী মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধন অনুষ্ঠান চরপুমদী যুবসমাজ ও সচেতন নাগরিক কতৃক আয়োজিত মাদক বিরোধী আলোচনা সভা হোসেনপুরে সড়কে বেপরোয়া চাঁদাবাজি: চালককে মারধর কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে- এমপি জালাল রাজারহাটে তিস্তাপাড়ে ভাঙন আতঙ্ক কেন্দুয়ায় কৃষি প্রণোদনা বিতরণ ধর্ষণ মামলায় সাক্ষ্য দিতে আদালতে না আসায় চিকিৎসককে জরিমানা
শিরোনাম
জনপ্রত্যাশা বনাম বাস্তবতা: বাজেট ২০২৬–২৭ কতটা জনমুখী, কতটা অর্থনৈতিকভাবে বাস্তবসম্মত? মাদক ছাড়লে তিন মাসের ভরণ-পোষণের দায়িত্ব নেবেন সাবেক চেয়ারম্যান হিমেল মধুপুরের সরকার পরিবারের কৃতি সন্তান মরহুম মুনসুর সরকারের আজ ৯ তম মৃত্যুবার্ষিকী মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধন অনুষ্ঠান চরপুমদী যুবসমাজ ও সচেতন নাগরিক কতৃক আয়োজিত মাদক বিরোধী আলোচনা সভা হোসেনপুরে সড়কে বেপরোয়া চাঁদাবাজি: চালককে মারধর মিঠামইনে সাংবাদিক ওমর ফারুকের ওপর হত্যাচেষ্টা কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে- এমপি জালাল রাজারহাটে তিস্তাপাড়ে ভাঙন আতঙ্ক কেন্দুয়ায় কৃষি প্রণোদনা বিতরণ

নন্দীগ্রামে বিএনপির দু’শত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৬

  • প্রকাশ কাল রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২৭৫ বার পড়েছে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে বাসষ্ট্যান্ড বঙ্গবন্ধু চত্বর এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটনায় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় বিএনপির ৪ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে।

গত শনিবার রাতে উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক আরাফাত রহমান বাদী হয়ে নন্দীগ্রাম থানায় এ মামলা করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু মিঞা (৪৬), ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি যোবায়ের আহম্মেদ রাজা (৩৪), সদস্য আশরাফুল ইসলাম (৩৮), বিএনপি নেতা আলমগীর হোসেন (৪৫), জিয়াউল হক (৩৬) ও ফুলবর রহমান (৪৫)।

জানা গেছে, গত শনিবার বিকালে বিএনপি-জামায়াাতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে হরতাল সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে বঙ্গবন্ধু চত্বর এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে পালিয়ে যায় বিএনপির নেতাকর্মীরা। এঘটনায় বিএনপির ৪ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ককটেল বিস্ফোরণ ঘটনায় থানায় মামলা হয়েছে। ইতিমধ্যে ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ মাঠে কাজ করছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST