1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠের প্যাভিলিয়ন ভেঙে রড-ইট বিক্রির অভিযোগ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে সকল প্রস্তুতি চূড়ান্ত, নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতা জোরদার স্ট্যান্ডরিলিজ আদেশের পরও বহাল তবিয়তে থাকা গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাছিমা আক্তারের খুটির জোর কোথায়? গাজীপুরে ঝুট ব্যবসার দখল নিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, সাংবাদিককে কুপিয়ে জখম প্রকাশিত সংবাদ এ-র প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী এনডিডি-বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু লিবিয়ায় বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা,ফের অস্থিরতা, নিকলীতে উপজেলা প্রশাসনের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা
শিরোনাম

শেখ হাসিনা বিধবা মায়ের কথা চিন্তা করে তাদের ভাতার ব্যবস্থা করেছেন- এমপি সৈয়দা লিপি

  • প্রকাশ কাল শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ২৯৯ বার পড়েছে

শাফায়েত নাজমুল , কিশোরগঞ্জ :

জননেত্রী শেখ হাসিনা বিধবা মায়েদের কথা চিন্তা করে , বয়স্কদের কথা চিন্তা করে , প্রতিবন্ধীদের কথা করে , আর যাদের ঘর নাই তাদের কথা চিন্তা করে তাদের জন্য সব রকমের ব্যবস্থা করেছেন ৷ একমাত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এর কন্যা বলে এটা সম্ভব হয়েছে ৷ তিনি আরো বলেন আমার বাবা খুনি মোস্তাকের কথায় যায় নাই যার জন্য জেলখানা সবচেয়ে নিরাপদ স্থান সেখানে প্রাণ দিতে হয়েছিল ৷ আমার বাবা বীরের মত জীবন দিয়েছেন ৷ আমি সেই বীরের সন্তান ৷ আমার গায়ে সৈয়দ নজরুলের রক্ত – আমার গায়ে সৈয়দ আশরাফের রক্ত ৷ সৈয়দ আশরাফুল ইসলাম ২১ বছর আপনাদের পাশে ছিলেন ৷ এমন কোন জায়গা নাই যেখানে তিনি উন্নয়ন করেন নাই | তিনি শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে সাত বছরের কন্যাকে রেখে সাত সমুদ্রের ওই পাড় থেকে আপনাদের সেবার জন্য আসেন ৷ আমার ভাই আশরাফুল ইসলাম সারাটা জীবন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে গেছেন ৷ তিনি হাজার হাজার মাইল রাস্তা পাকা করেছেন ৷ স্কুল – কলেজ , মাদ্রাসা , ইউনিয়ন পরিষদ , মসজিদ , মন্দির এমন কোন জায়গা নাই শেখ হাসিনার সহযোগিতায় তিনি উন্নয়নের করেন নাই৷ তাই আমি আমার ভাইয়ের অসমাপ্ত কাজ গুলি সমাপ্ত করার জন্যই আপনাদের পাশে দাঁড়িয়ে আছি ৷ এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আবারও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং নৌকাকে বিজয় করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান ৷ শনিবার বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে রশিদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল এর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন উপকার ভুগিদের সাথে প্রান্তিক পর্যায়ে মত বিনিময় সভায় প্রধান অতিথি কিশোরগঞ্জ ১ (সদর – হোসেনপুর )আসনের সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি এসব কথা বলেন ৷ এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান , ভাইস চেয়ারম্যান ও সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার , মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার , জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম শরীফ , কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সৈয়দ আফারুল ইসলাম নাটু , জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল গনী ডালি লিমন , রশিদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী , পৌর স্বেচ্চা সেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান আহমেদ , যুবলীগ নেতা হৃদয় , মোঃ আরমানসহ আওয়ামী লীগ , যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন পর্যায়ের সুফলভোগী বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন ৷

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST