1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫ এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ জামালপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত মধুপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে ধস পাকুন্দিয়া সাংবাদিকের মেয়ে এসএসসিতে জিপিএ- ৫ গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য
শিরোনাম

ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ০৫ কেজি গাঁজাসহ গ্রেফতার -০১

  • প্রকাশ কাল সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২৪৬ বার পড়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ

মাদক বেচাকেনা বন্ধ সহ মাদকের থাবা থেকে ময়মনসিংহ নগরীকে বচাতে নিয়মিত অভিযান চালিয়ে আসছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)।

জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে প্রতিদিন মাদক নির্মূলে অভিযান পরিচালনা সহ বিভিন্ন অপরাধ নির্মূলে কাজ করে যাচ্ছে ডিবি পুলিশ।

এরই ধারাবাহিকতায় আজ সোমবার (২৩ অক্টোবর) ডিবি পুলিশের এসআই (নিঃ) শাহ্ মিনহাজ উদ্দিন ও এসআ ই(নিঃ) রেজাউল আমীন বর্ষন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ০৫ কেজি গাঁজা উদ্ধারসহ ১জন মাদক কারবারিকে গ্রেফতার করে।

জানা গেছে, ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন বিরুনীয়া সাকিনস্থ বিরুনীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বিরুনীয়া এলাকা থেকে মৃতঃ আব্দুল বারেক এর পুত্র মোঃ স্বপন মিয়া (৪৬)কে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর নিকট হতে ০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ডিবির ওসি ফারুক হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST