1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠের প্যাভিলিয়ন ভেঙে রড-ইট বিক্রির অভিযোগ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে সকল প্রস্তুতি চূড়ান্ত, নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতা জোরদার স্ট্যান্ডরিলিজ আদেশের পরও বহাল তবিয়তে থাকা গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাছিমা আক্তারের খুটির জোর কোথায়? গাজীপুরে ঝুট ব্যবসার দখল নিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, সাংবাদিককে কুপিয়ে জখম প্রকাশিত সংবাদ এ-র প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী এনডিডি-বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু লিবিয়ায় বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা,ফের অস্থিরতা, নিকলীতে উপজেলা প্রশাসনের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা
শিরোনাম

রাজশাহী-মুর্শিদাবাদ নৌপথ চালুর বিষয়ে রাসিক মেয়র ও বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের মতবিনিময়

  • প্রকাশ কাল শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ২৪৯ বার পড়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান

রাজশাহী থেকে ভারতের মুর্শিদাবাদের মায়া ও ধুলিয়ান পর্যন্ত নৌ প্রটৌকল রুট চালুর বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা মতবিনিময় সভা করেছেন। শুক্রবার বিকেল ৩টায় নগর ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, রাজশাহীর ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনীতি গতিশীল করতে পদ্মা নদী ব্যবহার করে ভারতের সঙ্গে নৌরুট চালু ও রাজশাহীতে নৌবন্দর স্থাপনের বিষয়ে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরআগেও সংশ্লিষ্টদের সঙ্গে দফায় দফায় বৈঠক ও আলোচনা করেছেন তিনি।
সভায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ভারতের মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে রাজশাহী হয়ে পাবনার ঈশ্বরদী হয়ে আরিচা পর্যন্ত পদ্মা নদীতে ড্রেজিংয়ের মাধ্যমে নদীতে নাব্যতা আনা গেলে রাজশাহীতে আন্তর্জাতিক নৌবন্দর প্রতিষ্ঠা করা যাবে। ভারত থেকে পাথর সহ বিভিন্ন পণ্য আমদানি করা যাবে। আমরাও বিভিন্ন পণ্য রপ্তানি করতে পারবো। এর মাধ্যমে রাজশাহীতে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, অর্থনীতি শক্তিশালী হবে। নৌপথটি চালু করতে দীর্ঘদিন যাবৎ প্রচেষ্টা অব্যাহত রেখেছি।
বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা জানান, ভারতের মুর্শিদাবাদের মায়া থেকে বাংলাদেশের রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ পর্যন্ত পরীক্ষামূলকভাবে নৌরুট চালুর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এনবিআর ক্লিয়ারেন্স পেলে নৌরুটটি শিগগিরই চালু হবে। এরপরে নৌরুটটি রাজশাহী পর্যন্ত বর্ধিত করে চালু করার উদ্যোগ নেওয়া হবে।
মতবিনিময় শেষে রাসিক মেয়রকে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান। এ সময় বিআইডব্লিউটিএ এর পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম, পরিচালক একেএম আরিফ উদ্দিন, যুগ্ম পরিচালক মোহাম্মদ খুরশীদ আলম ও উপ-পরিচালক শর্মিলা খানম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST