1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫
শিরোনাম
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা

ভালুকায় রোজিনা হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

  • প্রকাশ কাল শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৬ বার পড়েছে

আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি : নৃশংসভাবে রোজিনা (২৭) কে হত্যার ঘটনায় দ্রুত বিচারের দাবিতে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। নিহত রুজিনা ভালুকা পৌর সভার ১ নং ওয়ার্ড ভান্ডাবহ এলাকার রফিকুল ইসলামের মেয়ে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ভালুকা উপজেলার কোর্ট ভবনের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে রুজিনার পরিবার জানায়, গত মঙ্গলবার ত্রিশালের গুজিয়াম এলাকায় স্বামীর বাড়ীতে গলায় ওড়না পেচানো অবস্থায় রুজিনার মরদেহ উদ্ধার করে ত্রিশাল থানা পুলিশ। নিহত রুজিনার মা ফাহিমা খাতুন জানান, রুজিনার সাত বছরের ছেলে মিসকাত রানা ঘটনাটি দেখতে পেয়ে মোবাইল ফোনে তাকে জানায়। তবে কথা শেষ না হতেই মোবাইল ফোনে হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। পরে বারবার যোগাযোগের চেষ্টা করলেও আর ফোন রিসিভ হয়নি। পরে তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে রুজিনার মরদেহ পায় কিন্তু মিসকাত রানাকে পায়নি।

এ ঘটনায় রুজিনার পরিবারের দাবী বিয়ের পর থেকে স্বামী সহ শুশুর বাড়ির লোকজন যৌতুকের জন্য তাকে শারিরীক নির্যাতন করতো। ঘটনার দিন গত ১৯ সেপ্টেম্বর শারীরিক নির্যাতন করে তাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে আর ছেলে মিসকাত ঘটনাটি দেখে ফেলায় তাকেও নিখোঁজ করা হয়েছে।

তবে ঘটনার সম্পর্কে অভিযোক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ঘটনার পর লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে বলে জানান তিনি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST