1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লিবিয়ায় বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা,ফের অস্থিরতা, নিকলীতে উপজেলা প্রশাসনের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
শিরোনাম
লিবিয়ায় বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা,ফের অস্থিরতা, নিকলীতে উপজেলা প্রশাসনের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০

দৈনিক পাবনার আলোর সম্পাদক মাহফুজ আলী কাদেরীর মাতৃবিয়োগে বিএমইউজে’র গভীর শোক

  • প্রকাশ কাল সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৭ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ
পাবনা আইনজীবি সমিতির বারবার নির্বাচিত সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক এডভোকেট জহির আলী কাদেরীর সহধর্মিণী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন পাবনা জেলা শাখার সাধারন সম্পাদক ও দৈনিক পাবনার আলোর সম্পাদক মাহফুজ আলী কাদেরী ও লন্ডন প্রবাসী মঈন কাদেরীর মা আলহাজ্ব সৈয়দা নিলুফার কাদেরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার সকাল সাড়ে ৭টায় ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। অনন্য সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা,পাবনা পৌরসভার বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর, বিশিষ্ট সমাজ সেবিকা সৈয়দা নিলুফার কাদেরীর মৃত্যু সংবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেছেন।

তিনি দীর্ঘদিন যাবত ডায়েবেটিস,হাইপেশার সহ নানা রোগে ভুগছিলেন। অসুস্থতা বৃদ্ধি পেলে তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৭টায় তিনি মারা যান। আগামীকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মরহুমার মরদেহ পাবনার বাসভবনে আনা হবে। জানাজা নামাজের সময় পরে জানানো হবে বলে তাঁর বড় ছেলে মাহফুজ আলী কাদেরী জানিয়েছেন।

আলহাজ্ব সৈয়দা নিলুফার কাদেরীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন পাবনা জেলা শাখার সভাপতি আলহাজ্ব ডা:আব্দুস সালাম, সহ-সভাপতি নজরুল ইসলাম বাধন, সহ-সভাপতি ও দৈনিক বিপ্লবী সময় পত্রিকার সম্পাদক সোহেল রানা বিপ্লব, এস এ টিভির জেলা প্রতিনিধি ও মফস্বল সাংবাদিক ইউনিয়ন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা, মোহনা টিভির পাবনা জেলা প্রতিনিধি হুজ্জাতুল্লাহ হীরাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহর নিকট মরহুমার সকল গুনাহ মাফ করে জান্নাতবাসী করার প্রার্থনা করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST