1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম

আওয়ামিলীগ থেকে নৌকায় প্রত্যাশী আব্দুল মালেক চৌধুরী স্বপন

  • প্রকাশ কাল সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৩ বার পড়েছে


মোঃ জহিরুল ইসলাম লিটন, (নান্দাইল – ময়মনসিংহ)ঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসাবে প্রার্থীতা ঘোষণা করেন নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুল মালেক চৌধুরী স্বপন। রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নান্দাইল প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি প্রার্থীতা ঘোষণা করেন।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আব্দুল মালেক চৌধুরী স্বপন বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১৪ সনে উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে নৌকা প্রতীক দেন। এসময় আমি বিপুল ভোটে বিজয় লাভ করি। গত ২০১৮সনে আবারও আমাকে নেত্রী নৌকা প্রতীক দেন। আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে মনোনয়ন দেওয়া হলে জননেত্রী শেখ হাসিনাকে নান্দাইল আসনটি উপহার দিতে পারবে বলে সাংবাদিকদের জানান।

এসময় নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩০জন সাংবাদিক সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST