1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাল যার জলা তার, জাল যার হাওর — মোহাম্মদ আমিন উর রশিদ তুহিন হত্যার বিচার দাবিতে তাড়াইলে দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ভূমি জালিয়াতি ও জাল দলিলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন রাজশাহী ব্যাটালিয়ন ১বিজিবি কর্তৃক সীমান্তে অভিযান মদ জব্দ রাজারহাটে এসআই আতিকুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হোসেনপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন শেখ হাসিনা কি ফিরবেন, নাকি বাংলাদেশ বদলে গেছে? কুলিয়ারচরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে কুমিল্লা ডিসি অফিসে আবেদন
শিরোনাম

হতদরিদ্র বিধবা লতিফা ঘরের অভাবে কষ্টে দিন কাটাচ্ছেন

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৯ বার পড়েছে

হোসেনপুর , কিশোরগঞ্জ প্রতিনিধি:

বিধবা লতিফা ঘরের অভাবে কষ্টে দিনাতিপাত করছেন। মুষলধারে বৃষ্টি যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে হতদরিদ্র বৃদ্ধা বিধবা লতিফার । কারণ ওই বৃষ্টির পানিতে তার ঘরের সবকিছুই ভিজে বাসযোগ্যহীন হয়ে পড়ে। কেননা ভাঙা চালার একমাত্র কুপড়ি ঘরই যে তার সহায় সম্বল।তাই রোদ বৃষ্টিকে সঙ্গী করেই এ কুপড়ি ঘরে দিন কাটাতে বাধ্য হচ্ছেন হতদরিদ্র বিধবা বৃদ্ধা লতিফা।

তার বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সুরাটি গ্রামে। স্বামী সাইদুর রহমান খান মারা গেছেন সংগ্রামের পর পরই।আপন বলতে ছিল লতিফার তিন মেয়ে । তিন মেয়ে নিয়ে কোন রকম খেয়ে পড়ে দিন চলছে। মেয়েদের বিয়ে দিয়ে একাকী ভাঙ্গা জরাজীর্ণ ঘরে দিন কাটিয়ে যাচ্ছেন এই বৃদ্ধা মহিলা।

গত সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরানো টিনের ভাঙা চাল আর ভেড়ার একটি কুপড়ি ঘরে বসবাস করছেন লতিফা৷ তার ঘরের সবকিছুই বৃষ্টির পানিতে ভেজা। নিজের কোনো সহায় সম্বল নেই যে তিনি নতুন একটি ঘর তৈরি করবেন।

এ সময় বৃদ্ধা লতিফা জানান, বৃষ্টিতে ভিজেই প্রতিনিয়ত এ ঘরেই তার থাকতে হয় তার। ঘরটি মেরামত করার মতো তার কোনো সহায় সম্পদ নেই৷তাই সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তিনি কিছু টিন অথবা একটি ঘরের আকুতি তার।যেন বাকী জীবন একটু শান্তিতে বসবাস করতে পারেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST