1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫
শিরোনাম
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা

যুগ্মসচিব হলেন যশোরের কৃতি সন্তান তরফদার জামীল

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩৭ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক :

যশোর জেলার অভয়নগর উপজেলার কৃতি সন্তান তরফদার মো: আক্তার জামীল যুগ্মসচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল ০৪ সেপ্টেম্বর ২০২৩ সোমবার রাতে উপ-সচিব পদমর্যাদার ২২১ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে দু’টি প্রজ্ঞাপন জারি করেছে। এ প্রজ্ঞাপনে উপ-সচিব থেকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পাওয়াদের মধ্যে অভয়নগরের কৃতি সন্তান তরফদার জামীল আছেন।

তিনি ১৯৭৬ সালে যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের “তরফদার পাড়া” হিসেবে পরিচিত সম্ভ্রান্ত তরফদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা অভয়নগরের আদর্শ ও সততার প্রতীক মো: আব্দুল ওহাব তরফদারও ছিলেন প্রশাসন ক্যাডারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। সৎ ও সজ্জন ব্যক্তি হিসেবে এলাকায় ও সরকারের বিভিন্ন পর্যায়ে আব্দুল ওহাবের ছিলো ব্যাপক সুখ্যাতি।

বিসিএস ২২তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা তরফদার মো: আক্তার জামীল ২০০৩ সালের ডিসেম্বরে চাকুরিতে যোগদান করেন। এর আগে একটি বেসরকারি ব্যাংকে তিনি সিনিয়র অফিসার হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেন। ইতোমধ্যে মাঠপর্যায়ে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, এসি ল্যান্ড, অতিরিক্তি জেলা প্রশাসক থেকে শুরু বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপসচিব হিসেবে দায়িত্ব পালন করে বর্তমানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে কর্মরত রয়েছেন। দায়িত্ব পালনকালে পিতার মতোই সৎ, সাহসী এবং একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে তিনিও খ্যাতির চূড়ায় উঠেছেন। অভয়নগরের সকল শ্রেণী-পেশার মানুষের মাঝে আব্দুল ওহাব স্যারের সুযোগ্য কৃতি সন্তান হিসেবে আক্তার জামীলের ব্যাপক সুনাম রয়েছে । ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স করা জামীল পরবর্তীতে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব বার্মিংহাম থেকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর উপর ২য় মাস্টার্স ডিগ্রী এবং ২০১৩ সালে পাবলিক পলিসি এ্যান্ড ম্যানেজমেন্টের উপর তৃতীয় মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। সেই সাথে তিনি আইন বিষয়ে এলএলবি ডিগ্রী সম্পন্ন করেন। বৃহত্তর তরফদার পরিবারের প্রশাসন ক্যাডারের তিনি চতুর্থ জেনারেশন। পিতা ছাড়াও এর আগে এই ফ্যামিলির ইপিসিএস কর্মকর্তা আবদুল হালিম এবং বিসিএস ৮৩ ব্যাচের জহিরুল ইসলাম দু’জনই সরকারের অতিরিক্ত সচিব ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST