1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারের পরিচর্যার মূখ্য ভূমিকা আবশ্যক -দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল কিশোরগঞ্জ জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত: হোসেনপুরে ফয়েজ আল মোখলেসকে বরণ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক অপরাধমুক্ত সমাজ গড়তে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ: এমপি রফিক হিলালী নিকলীতে মরহুম নুরুল ইসলাম মিনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত স্বাবলম্বী করার লক্ষ্যে নান্দাইলে বসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মরণে কেন্দুয়া প্রেসক্লাবে আলোচনা সভা করগাঁও হাওরে মৎস্য বিভাগের সাঁড়াশি অভিযান ৭২টি নিষিদ্ধ জাল জব্দ করিমগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ
শিরোনাম
মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারের পরিচর্যার মূখ্য ভূমিকা আবশ্যক -দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল কিশোরগঞ্জ জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি কেন্দুয়া সালমা ইসলাম প্রতিবন্ধী একাডেমী’র নামে লাখ লাখ টাকার প্রতারণার ফাঁদে স্বামী-স্ত্রী ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত: হোসেনপুরে ফয়েজ আল মোখলেসকে বরণ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক অপরাধমুক্ত সমাজ গড়তে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ: এমপি রফিক হিলালী নিকলীতে মরহুম নুরুল ইসলাম মিনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত স্বাবলম্বী করার লক্ষ্যে নান্দাইলে বসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মরণে কেন্দুয়া প্রেসক্লাবে আলোচনা সভা করগাঁও হাওরে মৎস্য বিভাগের সাঁড়াশি অভিযান ৭২টি নিষিদ্ধ জাল জব্দ

টেকনাফের ইয়াবা কারবারীসহ ইঞ্জিন নৌকা জন্দ-বিজিবি

  • প্রকাশ কাল শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৩ বার পড়েছে


বিশেষ প্রতিনিধি

টেকনাফের শাহপরীরদ্বীপে বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অভিযানে ৮০,০০০ (আশি হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারী ০১টি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ আটক করা হয়েছে।

৩১ আগস্ট রাত সাড়ে ১১টায় নৌ টহলদল মায়ানমার হতে ৩ জন ব্যক্তিকে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকাযোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে কোস্টগার্ড নতুন ক্যাম্প সংলগ্ন বেড়ীবাঁধের দিকে আসতে দেখে চ্যালেঞ্জ করলে ২জন নৌকা হতে লাফিয়ে অন্ধকারের সুযোগে পালিয়ে যায় এবং অপর জনকে চারদিকে ঘেরাও করে আটক কর।

গোপন সংবাদে ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ কোস্টগার্ড নতুন ক্যাম্প সংলগ্ন বেড়ীবাঁধ এলাকা দিয়ে মাদকদ্রব্যের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে শাহপরীরদ্বীপ বিওপির একটি চোরাচালান প্রতিরোধী টহলদল দু’টি ভাগে বিভক্ত হয়ে একটি টহলদল বেড়ীবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান ও অপর একটি টহলদল নাফ নদীতে নৌ টহলরত অবস্থায় আটক করে।

আটককৃত ব্যক্তির স্বীকারোক্তিতে বিজিবি টহলদল নৌকা তল্লাশি করে নৌকার ইঞ্জিনের পার্শ্বে লুকায়িত অবস্থায় একটি পলিথিনের ব্যাগের ভিতর হতে ৮০,০০০ (আশি হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।

জিজ্ঞাসাবাদে সে শাহাপরীরদ্বীপ বাজারপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে মোঃ এহসান (১৫) বলে জানায়। পলাতক ব্যক্তিদ্বয়ই জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের মালিক বলে সে স্বীকার করে। পলাতক ব্যক্তিদের সনাক্তে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

আটককৃত এবং পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ আটককৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তথ্য নিশ্চিত করেছেন,লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ,বিজিবিএমএস,অধিনায়ক টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST