1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

কিশোরগঞ্জে ডিবির অভিযানে ৫০ বোতল এস্কাফ (ESkuf)সহ আটক -১

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২৩৪ বার পড়েছে

ডেস্করিপোর্ট : কিশোরগঞ্জে ডিবির অভিযানে ৫০ বোতল এস্কাফ (ESkuf)সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিরস্ত্র) মো. নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ৩০-০৮-২৩ খ্রি. রাত্রি ২২.৫৫ ঘটিকায় ভৈরব থানাধীন পঞ্চবটি বউবাজার সাকিনস্থ জনৈক মো. শহিদুল্লাহ এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর এস্কাফ বিক্রি করার সময় অভিযান পরিচালনা করে বিবাদী ১। রুবেল শেখ (২৯), পিতা- মৃত রইছ শেখ, সাং- ধরখাত পশ্চিম পাড়া ঈদগাঁ সংলগ্ন, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করে এবং বিবাদীর নিজ হেফাজতে থাকা সর্বমোট ৫০ (পঞ্চাশ) বোতল এস্কাফ (ESkuf) উদ্ধার করে রাত্রি ২৩.০৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করেন।

এ ঘটনায় কিশোরগঞ্জের ভৈরব থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST