1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং বিষয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ‘কিশোরগঞ্জের ফজা পাগলাকে থামান’—তাড়াইলে এনসিপির সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী উলিপুরে ২৩৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ মেনোপজ: নারীর জীবনের নতুন অধ্যায়—পরিবর্তনকে গ্রহণ করেই সুন্দর হোক আগামীর পথচলা আওয়ামী লীগকে অর্থায়নের অভিযোগে আইনি ব্যবস্থার দাবি এনসিপির নিকলীতে জন সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত মদনে চুরির ঘটনা কেন্দ্র করে সংঘর্ষে নারী ও পুরুষসহ আহত ২৯ প্রধানমন্ত্রী তারেক রহমানের কটিয়াদী সফরের ভেন্যু ও উন্মুক্ত জলাশয় পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী খরা ও আগাম বন্যা তাড়াইলে পাটের লক্ষ্যমাত্রা ব্যাহত, দুশ্চিন্তায় কৃষক জামালপুরে বন্যায় দেবে যাওয়া সেতু হাইড্রোলিক প্রযুক্তিতে পুনরুদ্ধার
শিরোনাম

বেলাবতে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু চর্চা কেন্দ্র উদ্বোধন

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২৬০ বার পড়েছে

রমজান আলী জুয়েল
বেলাব(নরসিংদী) প্রতিনিধি:-মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু চর্চা কেন্দ্র উদ্বোধন এবং
-মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল শহিদদের স্মরণে আলোচনা সভা,দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ আগষ্ট ২০২৩ ) সকালে উপজেলার পাহাড় উজিলাব বাজারে নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু চর্চা কেন্দ্র উদ্বোধন উদ্বোধন করেন।

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ভাস্কর অলি মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এ এইচ আসলাম সানি(সিআইপি),বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ।

এই সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও নরসিংদী জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব পাঠান,নরসিংদী ইনডিপেনডেন্টকলেজের অধ্যক্ষ ড.মশিউর রহমান মৃধা, নরসিংদী জেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ ফজলুর রহমান, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সিনিয়র সহ-সভাপতি কায়সার-ই-আলম প্রধান ও ঢাকা বিশ্বিবদ্যালয়ের সিনিয়র রিচার্স ফেলো হাসান নিটুল’সহ প্রমুখ।

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু চর্চা কেন্দ্র স্থাপিত জাতির পিতার একটি আবক্ষ ভাস্কর্য স্থাপন করা হয়েছে। এছাড়া, এই কর্নারে ‘খোকা থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা’ গ্যালারিতে জাতির পিতার পরিবারের সদস্যদের আলোকচিত্র, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধুর স্বাধীনতা ও ছয় দফা ঘোষণাপত্র এবং দেশের উচ্চশিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ উদ্ধৃতি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারে সংরক্ষণ করা হয়েছে।

কর্নারের উদ্বোধন উপলক্ষে ফরিদা ইয়াসমিন বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু চর্চা কেন্দ্র স্বল্প পরিসরে সুন্দর ও মনোরম পরিবেশে বঙ্গবন্ধুকে তুলে ধরেছে।’মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু চর্চা কেন্দ্ররের মাধ্যমে আগামী প্রজন্ম বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত হবে। বঙ্গবন্ধুর চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল হতে হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST