1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নিকলীতে যৌথ বাহিনীর হাতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার প্রান্তসীমায়…বরকতময় ক্ষমার মাস তাড়াইলে মেধাবী শিক্ষার্থী জিলফা আক্তার ইন্নি প্রথম মৃত্যু বার্ষিকী পালিত লাখাইয়ের হাওরে পাখির কান্নার রোল: মরণফাঁদে শেষ হচ্ছে পরিযায়ী পাখির জীবন কুলিয়ারচর বিএনপির সভাপতি সাবেক মেয়র নূরুল মিল্লাত আর নেই শবে মেরাজের গুরুত্ব বাজিতপুরের বিএনপির বিদ্রোহী প্রার্থী ইকবালের আয় কম, ঋণ আকাশছোঁয়া কিশোরগঞ্জে প্রতীক বরাদ্দের আগেই প্রচারণা, প্রশ্নবিদ্ধ নির্বাচন পরিবেশ পুলিশ পরিচয়ে গভীর রাতে যুবদল নেতার বাড়িতে হানা, তছনছ ও নগদ অর্থ লুটের অভিযোগ আটক নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতাকে কিশোরগঞ্জ জেলহাজতে প্রেরণ
শিরোনাম

শাল্লায় ড. সামছুল হক চৌধুরীর সংবাদ সম্মেলন

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৩২১ বার পড়েছে

সাইফুল ইসলাম শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লা উপজেলায়
শোকাবহ আগষ্ট মাসে ১৯৭৫ এর ১৫ আগস্টের খুনিদের বিচারের দাবীসহ জাতীয় সংসদ সদস্য প্রার্থীর প্রচারণার লক্ষে ডক্টর সামছুল হক চৌধুরী সংবাদ সম্মেলন করেছে ।

মঙ্গলবার বেলা ২ টায় ডাকবাংলোয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বললেন, আমি ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত বাংলাদেশ আওয়ামীলীগ পরিবারের সঙ্গে যুক্ত থেকে দেশ ও বিদেশে বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
কিন্তু দু:খ হয়, যখন দেখি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বপরিবারকে যারা বাংলার মানচিত্র থেকে মুছে ফেলতে ১৯৭৫ এর ১৫ আগষ্টের সেই নির্মম হত্যাকান্ডের সঙ্গে জড়িত তাদের কেউ কেউ বিদেশে পালিয়েছে এবং এখনো জীবিত রয়েছে। তাই শোকের মাসে একজন আওয়ামী লীগ কর্মী হিসেবে সেই সব পলাতক আসামীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবীতে আমার এ সংবাদ সম্মেলন। তিনি সম্মেলনে আরো বলেন, আমি বিগত দিনে দুবার সংসদ সদস্য হওয়ায় আগ্রহ প্রকাশ করে নৌকা প্রতীক চেয়ে ছিলাম কিন্তু পাইনি। এবার ও ইচ্ছে প্রকাশ করেছি দলীয় প্রতীকে সংসদ সদস্য প্রার্থী হওয়ার এবং সেই লক্ষ নিয়ে
দিরাই শাল্লায় কাজ করে যাচ্ছি। তিনি জানান বিগত দুবার নৌকা না পেলেও এবার আশাবাদী। নৌকা প্রতীক না পেলে কি করবেন, নির্বাচিত উপজেলা প্রেসক্লাব সভাপতি পি সি দাশের এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি আজীবন আওয়ামী লীগ আদর্শে বিশ্বাসী তাই দল আমাকে মনোনয়ন না দিলেও আদর্শ থেকে এক পা ও নড়বো না। দল যাকে মনোনয়ন দিবেন তার পক্ষেই কাজ করবো।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নেহার বেগম, আওয়ামীলীগের একনিষ্ঠ কর্মী ভূবণ বৈষ্ণব, যুবলীগ কর্মী সুলতান রানা, কৃষক লীগ কর্মী সাইফুল ইসলাম সহ শাল্লায় নিয়োজিত গণমাধ্যমকর্মীগন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST