1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নান্দাইলে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর আগমন আজ পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে – বিভাগীয় কমিশনার যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: ১৩ বছর ৭ মাস পর স্বামীর মৃত্যুদণ্ড তত্ত্বাবধায়ক সরকারে প্রত্যাবর্তন, গণতন্ত্র পুনর্গঠনের এক নতুন অধ্যায় চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার বাজিতপুরে বৃষ্টির মধ্যেই পিচ ঢালাইয়ের অভিযোগ কুড়িগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতেগিয়ে প্রাণ হারালেন স্বামী-স্ত্রী চট্টগ্রামে পাহাড়ধস ও দেয়ালধসে ৩ জনের মর্মান্তিক মৃত্যু: পানিবন্দি লাখো মানুষ কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আলোচনা সভা জামালপুর ডায়াবেটিস হাসপাতালে অনিয়মের অভিযোগে মানববন্ধন
শিরোনাম

বেলাবতে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা ও শোক র‌্যালি

  • প্রকাশ কাল সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২০৫ বার পড়েছে

বেলাব(নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর বেলাবতে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহত সব শহীদের স্মরণে দোয়া, প্রতিবাদ সভা এবং শোক র‌্যালি করেছে বেলাব উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ।

আজ (২১ আগষ্ট) সোমবার বিকালে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আয়োজনে প্রতিবাদ সভা, দোয়া ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃরাশেদুল হাসান রাসেলের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ ভূইয়া কমলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ভাস্কর অলি মাহমুদ, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোছলেহ উদ্দিন খান সেন্টু,চর উজিলাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান, চর উজিলাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কাসেম আলকাছ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলবুল,উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ রুবেল মিয়া,সাবেক ছাত্রনেতা ইমতিয়াজ আহমেদ জয়’সহ প্রমুখ।

বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যারা পলাতক রয়েছে তাদের দ্রুত দেশে এনে রায় কার্যকর করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

এ হামলায় যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে একটি শোক র‌্যালি বের হয়ে বারৈচা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বারৈচা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST