1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নান্দাইলে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর আগমন আজ পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে – বিভাগীয় কমিশনার যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: ১৩ বছর ৭ মাস পর স্বামীর মৃত্যুদণ্ড তত্ত্বাবধায়ক সরকারে প্রত্যাবর্তন, গণতন্ত্র পুনর্গঠনের এক নতুন অধ্যায় চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার বাজিতপুরে বৃষ্টির মধ্যেই পিচ ঢালাইয়ের অভিযোগ কুড়িগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতেগিয়ে প্রাণ হারালেন স্বামী-স্ত্রী চট্টগ্রামে পাহাড়ধস ও দেয়ালধসে ৩ জনের মর্মান্তিক মৃত্যু: পানিবন্দি লাখো মানুষ কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আলোচনা সভা জামালপুর ডায়াবেটিস হাসপাতালে অনিয়মের অভিযোগে মানববন্ধন
শিরোনাম

মেলান্দহের রৌমারী বিল থেকে সৌহার্দ্যের মরদেহ উদ্ধার

  • প্রকাশ কাল শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২৪৮ বার পড়েছে

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:-

জামালপুর জেলার মেলান্দহে রৌমারী বিলে গোসলে করতে নেমে নিখোঁজ মেহেদী ফোয়াদ হাসান সৌহার্দ্যের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার ২২ ঘণ্টা পর বিল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। শনিবার ১৯ আগস্ট দুপুর ২টার দিকে কয়েকজন গণমাধ্যমকর্মী রৌমারী বিলে সৌহার্দ্যের মরদেহ ভেসে থাকতে দেখে।

শুক্রবার ১৮ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে মেলান্দহ উপজেলার রৌমারী বিলে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। সে জামালপুর শহরের জিগাতলা এলাকার শাহজাহান সিরাজের ছোট ছেলে। তাদের গ্রামের বাড়ি মাদারগঞ্জ উপজেলা দিঘলকান্দি এলাকায়। সে জামালপুর শহরের বেলটিয়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছর মাধ্যমিক সম্পন্ন করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ সৌহার্দ্য ও তার কয়েকজন বন্ধু ১৮ আগস্ট বিকেলে জামালপুর শহর থেকে মোটরসাইকেলে করে রৌমারী বিলে ঘুরতে যায়। ঘুরতে গিয়ে তারা বিলে গোসল করতে নামে। এ সময় সৌহার্দ্য পানিতে ডুবে গেলে বন্ধুরা তাকে খুঁজতে শুরু করে। পরে তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। ১৮ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় লোকজন নিখোঁজ সৌহার্দ্যকে উদ্ধারে অভিযান শুরু করে। পরে শনিবার ১৯ আগস্ট দুপুর ২টায় তার মরদেহ উদ্ধার করা হয়।

জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলনেতা ছানোয়ার হোসেন বলেন, গতকাল (১৮ আগস্ট) থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধারে কাজ করছিল ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সর্বশেষ আজ শনিবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে কয়েকজন গণমাধ্যমকর্মী ওই শিক্ষার্থীর মরদেহ দেখতে পান। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়। এদিকে সৌহার্দ্যের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST