1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নান্দাইলে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর আগমন আজ পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে – বিভাগীয় কমিশনার যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: ১৩ বছর ৭ মাস পর স্বামীর মৃত্যুদণ্ড তত্ত্বাবধায়ক সরকারে প্রত্যাবর্তন, গণতন্ত্র পুনর্গঠনের এক নতুন অধ্যায় চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার বাজিতপুরে বৃষ্টির মধ্যেই পিচ ঢালাইয়ের অভিযোগ কুড়িগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতেগিয়ে প্রাণ হারালেন স্বামী-স্ত্রী চট্টগ্রামে পাহাড়ধস ও দেয়ালধসে ৩ জনের মর্মান্তিক মৃত্যু: পানিবন্দি লাখো মানুষ কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আলোচনা সভা জামালপুর ডায়াবেটিস হাসপাতালে অনিয়মের অভিযোগে মানববন্ধন
শিরোনাম

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে জাতীয় শোক দিবস ২০২৩ পালিত

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২০৯ বার পড়েছে

ডেস্ক নিউজ

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ পালন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। 

ট্রাস্টের কর্মসূচির অংশ হিসেবে ১৫ আগস্ট ২০২৩ মঙ্গলবার সকাল ৯:৩০টায় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, সরকারের অতিরিক্ত সচিব এসএম মাহাবুবুর রহমান, ট্রাস্টের পরিচালক (শিল্প ও বাণিজ্য) অছির উদ্দিন, ট্রাস্টের সচিব (উপসচিব) তরফদার মোঃ আক্তার জামীল, ট্রাস্টের সকল কর্মকর্তা-কর্মচারী, যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শহিদ বীর মুক্তিযোদ্ধার পরিবার এবং মৃত, যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ। 

এরপর সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের ওপর বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এসএম মাহাবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও ট্রাস্ট্রের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের উন্নয়ন কামনা করে দোয়া করা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST