1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাল যার জলা তার, জাল যার হাওর — মোহাম্মদ আমিন উর রশিদ তুহিন হত্যার বিচার দাবিতে তাড়াইলে দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ভূমি জালিয়াতি ও জাল দলিলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন রাজশাহী ব্যাটালিয়ন ১বিজিবি কর্তৃক সীমান্তে অভিযান মদ জব্দ রাজারহাটে এসআই আতিকুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হোসেনপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন শেখ হাসিনা কি ফিরবেন, নাকি বাংলাদেশ বদলে গেছে? কুলিয়ারচরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে কুমিল্লা ডিসি অফিসে আবেদন
শিরোনাম

হোসেনপুরে গরু চুরি মামলায় পৌর কাউন্সিলরসহ ৩ জন গ্রেফতার

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ২২৫ বার পড়েছে

সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে গরু চুরির মামলায় পৌর কাউন্সিলরসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- হোসেনপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ও কাইছমা গ্রামের মৃত ছফির উদ্দিনের পুত্র মো: আবুল হোসেন ফারুক (৪৭), উপজেলার মাধখলা গ্রামের শহিদ উদ্দিন ভূইয়ার পুত্র সাইফুল ইসলাম (৪৩) ও চরকাটিহারী গ্রামের ইমান আলীর পুত্র ওমর ফারুক (৩৮)। পুলিশ জানায়, সোমবার (২৪ জুলাই) দুপুরে হোসেনপুর উপজেলাধীন মাধখলা এলাকায় ৩ টি গরু বাছুর বিক্রি করার উদ্দেশ্যে বাজারে নিয়ে যাওয়ার পথে প্রথমে সাইফুল ইসলামকে জনতা আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ তার স্বীকারোক্তি মোতাবেক সোমবার রাতে এ ঘটনায় জড়িত পৌর কাউন্সিলর আবুল হোসেন ফারুক ও ওমর ফারুকে আটক করে। জানা যায়, গত ১৯ জুলাই উপজেলার চরহাজীপুর গ্রামের নাজিম উদ্দিনের পুত্র মাসুদ মিয়ার বাড়ী থেকে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ করেন। পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ৩ জনকে আটক ও চোরাই ৩ টি গরু বাছুর উদ্ধার করে। হোসেনপুর থানার উপ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সুশান্ত চন্দ্র সরকার জানান, মঙ্গলবার (২৫ জুলাই) গ্রেফতারকৃতদের কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছ। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু গরু চুরি ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST